স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) আজ (সোমবার) সকালে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ম্যাচসূচি ও ভেন্যু ঘোষণা করেছে। বিশ্বকাপের সবচেয়ে বেশি ম্যাচ হওয়া কিংবদন্তি আজতেকা স্টেডিয়ামে শুরু হবে আসন্ন আসর। গুরুত্বপূর্ণ এই ঘোষণা দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। পরে মায়ামি টেলিভিশনের এক অনুষ্ঠানে তার কাছে দুই কিংবদন্তি পেলে ও দিয়েগো ম্যারাডোনার মধ্যে একজনকে বেছে নিতে বলা হয়।

পেলে-ম্যারাডোনা

Advertisement

অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেতা কেভিন হার্ট, ধারাভাষ্যকার জেনি টাফ ও বিশ্লেষক আন্দ্রেস ক্যান্টর। একপর্যায়ে ধারাভাষ্যকার জেনি টাফ ফিফা সভাপতিকে প্রশ্ন করেন– ‘আপনি কাকে আগে বেছে নেবেন, ম্যারাডোনা নাকি পেলে?’ তবে ওই প্রশ্নের জবাবে ইনফান্তিনো কৌশলী উত্তর দিয়েছেন। এই দুই তারকা ফুটবলারই মেক্সিকোর কিংবদন্তি আজতেকা স্টেডিয়ামে শিরোপার স্বাদ দিয়েছেন নিজেদের দেশকে।

১৯৭০ বিশ্বকাপে ফাইনালে ইতালিকে ৪-১ গোলে হারিয়েছিল ব্রাজিল, পেলে জিতেছিলেন তার তৃতীয় বিশ্বকাপ। একই ভেন্যুতে ব্যক্তিগত শ্রেষ্ঠত্বে পূর্ণতা দিয়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাও। কিংবদন্তি পেলের বিশ্বকাপ জয়ের ১৬ বছর পর এই স্টেডিয়ামে ম্যারাডোনা আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন। মেক্সিকোর এই বিখ্যাত স্টেডিয়ামে ১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপের ফাইনাল ছাড়াও সবমিলিয়ে আরও ১৭টি ম্যাচ হয়েছে। ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনীসহ মোট পাঁচটি ম্যাচ হবে আজকেতায়।

তাই প্রসঙ্গক্রমে আরেকটি বিশ্বকাপ আসরের সূচি ঘোষণাকালে ফিফা সভাপতির সামনে ম্যারাডোনা-পেলেকে নিয়ে জানতে চাওয়া হয়। জবাব দিতে গিয়ে কাউকে আগে বেছে নেওয়ার ঝুঁকি নিতে চাইলেন না জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেন, ‘আমি দিয়েগো ম্যারাডোনাকে বাঁ-পাশে রাখব এবং পেলেকে রাখব ডানপাশে। এরপর তাদের নিয়ে গড়ব আক্রমণভাগ।’ এ সময় তার জবাব শুনে সঞ্চালকরা হাসতে থাকেন।

উল্লেখ্য, বৃহৎ পরিসরে প্রথমবারের মতো একসঙ্গে তিন দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে। ২০২৬ বিশ্বকাপ হবে বেশ কিছু নতুনত্ব নিয়ে। বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটিতে দল ও ম্যাচসংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্য হারে। ৪৮ দলের এই আসরে ১০৪টি ম্যাচ হবে। ১১ জুন ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে। ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপের গ্রুপপর্ব চলবে ২০২৬ সালের ১১ জুন থেকে ২৭ জুন পর্যন্ত। শেষ ৩২ এর ম্যাচগুলো ২৯ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত হবে। মেক্সিকোর গুয়াদালাহারা ও যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া বাদে বাকি ১৪টি ভেন্যুতে হবে এই রাউন্ডের ম্যাচগুলো। এই রাউন্ডের দুটি করে ম্যাচ হবে লস অ্যাঞ্জেলস ও ডালাসে।

২০২৬ বিশ্বকাপের শিডিউল ঘোষণা, প্রথমবারের মতো খেলবে ৪৮টি দেশ

পরবর্তীতে শেষ ১৬ রাউন্ডের খেলা চলবে ৪ থেকে ৭ জুলাই পর্যন্ত। কোয়ার্টার ফাইনাল হবে ৯ থেকে ১১ জুলাই, চারটি ম্যাচের ভেন্যু লস অ্যাঞ্জেলস, কানসাস সিটি, মায়ামি ও বোস্টন। দুটি সেমিফাইনাল হবে ডালাস ও আটলান্টায় যথাক্রমে ১৪ ও ১৫ জুলাই। মায়ামিতে ১৮ জুলাই হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আর ১৯ জুলাই নিউজার্সিতে হবে শিরোপার লড়াই।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.