Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ফাইনাল খেলা জানুয়ারিতে হবে : ওবায়দুল কাদের
জাতীয়

ফাইনাল খেলা জানুয়ারিতে হবে : ওবায়দুল কাদের

By iNews DeskOctober 15, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্যে করে বলেছেন, অবরোধ করতে গেলে আপনারা নিজেরাই অবরোধে পড়ে যাবেন।

ফাইনাল খেলা জানুয়ারিতে হবে : ওবায়দুল কাদের

Advertisement

তিনি বলেন, ‘অবরোধের ঘোষণা দিয়েছে তারা। আসুন; দেখি! অবরোধ করতে গেলে নিজেরাই অবরোধে পড়ে যাবেন। আওয়ামী লীগ তার নীতিতে দুর্গ করে ফেলেছে। শেখ হাসিনার নেতৃত্বে দুর্গ হয়ে গেছে। অবরোধ করলে অবরোধে আপনারাই আটকে যাবেন।’

‘মির্জা ফখরুলকে কি কেউ ভালোবাসে? সারাদিন তিনি মিথ্যা বলেন’- একথা উল্লেখ করে ওবায়দুল কাদের জানান, আইএমএফ বলেছে, দেশের অর্থনীতি সঠিক পথে আছে। অথচ বিএনপির মহাসচিব বলেছেন, দেশের অর্থনীতি ফোকলা। আসলে বিএনপিই ফোকলা হয়ে গেছে। খেলা শুরু হয়ে গেছে। ফাইনাল খেলা জানুয়ারিতে হবে।

আজ শনিবার বিকালে রাজধানীর কাওলা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিদেশে যেতে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে আইন মানতে হবে। নিয়ম হচ্ছে, জেলে গিয়ে আবেদন করতে হবে, যদি আদালত তাকে যেতে অনুমতি দেন, তাহলে সরকার কোনো বাধা দেবে না। কারণ, দেশে নিয়ম আছে, আইন আছে।

তিনি বলেন, যে বিএনপি মায়ের বুক খালি করে, বোনকে ভাই হারা করে, তাদের এই বাংলার মাটিতে ক্ষমতায় ফিরে আসার কোনো অধিকার নেই। বিএনপির অনশন কর্মসূচি সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অনশনের ডাক দিয়ে সকালে হোটেল সোনারগাঁ থেকে খাবার এনে নাস্তা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাসায় গিয়ে আবার কখন রাজখাবার খাবেন, সে অপেক্ষায় আছেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল আপনি শেখ হাসিনাকে সময় দেয়ার কে? সময় দেবে এদেশের জনগণ। এদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে কথা বলে, বাইরে এসে আবার আজরাইলের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। পদযাত্রায় কাজ হয়নি, গোলাপবাগের গরুর হাটেও কাজ হয়নি, এখন সরকার পতনে আবার আজরাইলের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতার জন্য শেখ হাসিনা বিদেশে ঘোরাঘুরি করছেন, এমন কথাও বলেছেন মির্জা ফখরুল। কিন্তু ক্ষমতার জন্য বিদেশে যান না শেখ হাসিনা। তিনি বিদেশে যান বাংলাদেশের জন্য, দেশের অর্থনীতির জন্য। শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছেন, সেটা এদের মনের জ্বালা বাড়িয়ে দিয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa