জুমবাংলা ডেস্ক : রাজধানীর ইস্কাটন রোডে ট্রাকের চাপায় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি ও তার বন্ধু নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

সাবেক সভাপতি মো. আরিফুল ইসলাম

Advertisement

ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি আরিফুল ইসলামের (৪০) বাড়ি পঞ্চগড়ে, বাবা খাইরুল ইসলাম। আরিফুলের সঙ্গে নিহত সৌভিক করিমের (৪২) বাড়ি নোয়াখালীতে, বাবা মোহাম্মদ আবু করিম। আরিফুল রাজধানীর বড় মগবাজারে থাকতেন।

আরিফুল ইসলাম প্রকাশনা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) বিপণন বিভাগের প্রধান ছিলেন।

নিহত আরিফুলের সহকর্মী সুমন জানান, রাতে দুই বন্ধু মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে ইস্কাটন রোড ইউটার্ন এলাকায় একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে দুই বন্ধু গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

আমারও ভুল ছিল, রাহুলের ঘরে ফিরে প্রিয়াঙ্কা বললেন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.