Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক গ্রান্ডে মসকিয়া : ইতালির রাজধানী রোমে ইউরোপের সর্ববৃহৎ মসজিদ!
আন্তর্জাতিক

গ্রান্ডে মসকিয়া : ইতালির রাজধানী রোমে ইউরোপের সর্ববৃহৎ মসজিদ!

By iNews DeskMarch 20, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির রাজধানী রোমে ইউরোপের সর্ববৃহৎ মসজিদের অবস্থান। মূল শহর থেকে চার কিলোমিটার দূরে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে অবস্থিত বড় মসজিদ বা গ্রান্ডে মসকিয়া। দুইশ’ মুসল্লি দিয়ে শুরু হওয়া মসজিদটিতে এখন নামাজ পড়েন ৫০ হাজারেরও বেশি মানুষ।

গ্রান্ডে মসকিয়া

Advertisement

ধর্মপ্রচার নয়, ইসলামের আদর্শ সমুন্নত রাখতে ১৯৬৬ সালে ইউরোপের সর্ববৃহৎ মসজিদ নির্মাণের পরিকল্পনা করা হয় ইতালির রাজধানী রোমে। এরপর ১৯৮৪ সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় গ্রান্ডে মসকিয়া মসজিদের। তৎকালীন সৌদি বাদশাহ’র অনুদানে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর ১১ বছর পেরিয়ে যায় মসজিদটি উদ্বোধন করতে।

রোমের মূল শহর থেকে চার কিলোমিটার দূরে পারিওলি এলাকায় তিন একর জমির ওপর নির্মিত গ্রান্ডে মসকিয়া। ইউরোপের মধ্যে সবচেয়ে বড় এই মসজিদে একসঙ্গে ১২ হাজার মানুষ নামাজ আদায় করতে পারেন। তবে পবিত্র ঈদসহ মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে সে সংখ্যা ছাড়িয়ে যায় ৫০ হাজারের ঘর।

মসজিদের ইমাম মিশরীয় বংশোদ্ভুত ইতালিয়ান নাগরিক ড. নাদের আক্কাত বলেন, বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমান আমাদের অতিথি। ইসলাম ধর্মের প্রচার নয়, বরং এর সৌন্দর্য দেখাতেই এই মসজিদ গড়ে তোলা হয়েছে। ইউরোপসহ বিভিন্ন দেশের মানুষ এখানে আসেন। তাদের ইসলামিক কায়দায় সম্মান দেয়াই আমাদের লক্ষ্য।

মসজিদটির প্রধান নিরাপত্তা কর্মকর্তা আব্দুর রহমান বলেন, আমরা শুরু করেছিলাম ২০০ মানুষ নিয়ে। এখন সেখানে ১২-১৫ হাজার মানুষ একসঙ্গে নামাজ আদায় করেন। পুরো রোম শহরেই বাংলাদেশিরা অনেক মসজিদ পরিচালনা করেন।

মসজিদটিতে নামাজ আদায় করতে পেরে আনন্দিত প্রবাসী বাংলাদেশিরাও।

ইতালিতে সরকারি অনুমোদনপ্রাপ্ত একমাত্র মসজিদ গ্রান্ডে মসকিয়া। দেশটির নামকরা আর্কিটেক্ট পাওলো পোর্টোগেসি এবং ইরাকি আর্কিটেক্ট সামি মুসাভির ডিজাইন করা এই মসজিদটি উদ্বোধনের সময় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa