Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home শান্তদের সামনে ইতিহাস গড়ার হাতছানি
ক্রিকেট (Cricket) খেলাধুলা

শান্তদের সামনে ইতিহাস গড়ার হাতছানি

By Tarek HasanMarch 9, 20243 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি২০ সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশের সামনে। সেই ইতিহাস গড়ার মিশনে আজ সাড়ে ৩টায় সিলেট স্টেডিয়ামে নামবেন নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা। বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের দৃঢ় বিশ্বাস, তাঁর শিষ্যরা এই ইতিহাস গড়তে সক্ষম হবেন। তিন ম্যাচ টি২০ সিরিজে এখন ১-১ সমতা। প্রথম ম্যাচটি ৩ রানে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে দাপটের সঙ্গে ৮ উইকেটে জিতে সমতা ফেরায় স্বাগতিকরা।

shanto-hathuru

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এক গণমাধ্যমকর্মীর প্রশ্নের জবাবে সেই ইতিহাস গড়ার আশাবাদ ব্যক্ত করেন হাথুরুসিংহে, ‘আপনি যেমন বললেন, আমরা ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে আছি। আশা করছি ভালো কিছু হবে।’

এই ইতিহাস গড়ার জন্য নিজেদের খেলায় মনোযোগ দিতে চাচ্ছেন তিনি, ‘আমরা সিরিজটা জেতার মতো অবস্থানে আছি। আমাদের লক্ষ্য হচ্ছে শেষ ম্যাচটা জেতা। ম্যাচটা যেহেতু দিনে, আমাদের বেশ কিছু বিষয় বিবেচনায় রাখতে হবে। আমরা যদি নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, তাহলে ম্যাচটা জেতার ভালো সুযোগ থাকবে আমাদের। তবে এটাও বলব, শ্রীলঙ্কা খুব ভালো টি২০ দল। সে যাই হোক, আমরা নিজেদের খেলায় মনোযোগ রাখার চেষ্টা করছি।’

নিষেধাজ্ঞা কাটিয়ে আজ ফিরছেন শ্রীলঙ্কার নিয়মিত অধিনায়ক ও তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। হাথুরু তাঁকে নিয়ে মোটেও চিন্তিত নন, ‘ওয়ানিন্দু হাসারাঙ্গা আমাদের কাছে অন্যদের মতোই একজন ক্রিকেটার।’

হাথুরুসিংহে সবচেয়ে বেশি খুশি হয়েছেন ভুল শুধরে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দল ঘুরে দাঁড়ানোয়, ‘শেষ ম্যাচের কথা যদি বলি, আমরা প্রায় নিখুঁত খেলেছি। এটা দেখে ভালো লাগছে যে ছেলেরা খুব দ্রুত আগের ম্যাচ থেকে শিখছে। বোলাররা প্রথম ম্যাচে যেমন বোলিং করেছে, পরের ম্যাচে তার চেয়ে ভালো করেছে। ব্যাটাররাও প্রথম ম্যাচের পাওয়ার প্লের ভুলগুলো শুধরে নিয়েছে।’

তাই আজ ওপেনিং জুটিতে লিটনের সঙ্গে সৌম্যর ওপরই আস্থা রাখছেন তিনি, ‘ওপেনিং জুটিতে অতীতে আমরা ভালো করতে পারিনি। আমরা সেই ভুলগুলো শোধরাতে চাইছি। যদি তারা (ওপেনিং জুটি) ভালো করে, তাহলে আমরা পরিবর্তন করতে চাই না। এটা যদি কাজ করত, তাহলে পরিবর্তনের প্রয়োজন ছিল না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, পাওয়ার প্লেতেও ওদের অ্যাপ্রোচ ভালো ছিল। সৌম্য (লিটনের সঙ্গে) ওপেনিং জুটিতে ৬৩ রান এনে দিয়েছে। আপনার কয়টা সেঞ্চুরি আছে সেটা এই ফরম্যাটে বিবেচ্য নয়। দলে কতটা অবদান রাখছে, সেটা গুরুত্বপূর্ণ। সে (সৌম্য) এখন দলে অবদান রাখছে। সেদিন গুরুত্বপূর্ণ উইকেটও এনে দিয়েছে। বল হাতে দুই ম্যাচেই ওদের সবচেয়ে ভয়ানক খেলোয়াড়কে আউট করেছে।’

প্রায় দেড় বছর পর টি২০তে ফেরা মাহমুদউল্লাহ রিয়াদেরও প্রশংসা করেছেন হাথুরু, ‘সে অনেক অভিজ্ঞতা যোগ করেছে। সে যেভাবে বিপিএলে খেলেছে, আমাদের সবাইকে দেখিয়ে দিয়েছে… এখন সে অনেক স্বাধীনতা নিয়ে খেলছে। আমি তাকে যখন বিশ্বকাপে (ওয়ানডে) দেখেছি, সে নিজের খেলা নিয়ে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করছিল। এখন সুন্দর খেলছে।’

রমজানে সরকারি-বেসরকারি কলেজ যত দিন খোলা থাকবে

জাকের আলীরও প্রশংসা করেছেন কোচ, ‘সে কী করতে পারে, সেটা দেখে খুব ভালো লাগছে। আমি তার খেলা খুব বেশি দেখিনি, শুধু এবারের বিপিএলেই দেখেছি।’ ফিনিশার হওয়ার জন্য প্রয়োজনীয় গুণগুলো তাঁর মাঝে আছে বলেও জানান হাথুরু।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
cricket ইতিহাস ক্রিকেট খেলাধুলা গড়ার শান্তদের সামনে হাতছানি
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

February 4, 2026
না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

February 4, 2026
যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

February 4, 2026
Latest News
ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

India

১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

আইসিসি

বিশ্বকাপে ম্যাচ বয়কট করা নিয়ে আইসিসির নিয়ম যা বলে

নাটক

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনকে পাকিস্তানের ‘নাটক’ বলছেন হারভাজান

পাকিস্তান ভারতের ম্যাচ

‘বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনলেই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হবে’

বাংলাদেশ

ভারতকে ২–০ গোলে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.