Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আইন-আদালত চকলেট দেওয়ার পর শিশুকে ‘স্পাইডারম্যান’ বললেন হাইকোর্ট
আইন-আদালত

চকলেট দেওয়ার পর শিশুকে ‘স্পাইডারম্যান’ বললেন হাইকোর্ট

By Saiful IslamJune 6, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : আদালতের এজলাস কক্ষে বসে আছে ছয় বছরের শিশু। সে বনশ্রীর একটি ইংলিশ মিডিয়াম স্কুলের প্রথম শ্রেণিতে পড়ে। বাবার দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে শিশুকে নিয়ে আদালতে হাজির হন নারী উদ্যোক্তা মা।

high-court

Advertisement

বৃহস্পতিবার (৬ জুন) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি হয়। শুনানির শুরুতে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি নাইমা হায়দার শিশুকে কাছে ডেকে নেন। আদর করে শিশুর নাম, কোন শ্রেণিতে পড়ে তা জেনে নেন।

এরপর একে একে শিশুর হাতে তিনটি চকলেট তুলে দেন বিচারপতি। শিশুর মাথায় থাকা রঙিন ক্যাপটি নিজের মাথায় পড়ে বিচারপতি নাইমা হায়দার বলেন, তুমি তো স্পাইডারম্যান। আদালতে উপস্থিত সবাই বিচারপতি ও শিশুর খুনশুটি দেখে অবাক হন।

হাইকোর্ট শিশুর বাবা ও মাকে উদ্দেশ্য করে বলেন, শিশুর সঙ্গে যেন তার বাবা মাসে দুইদিন সময় কাটাতে পারেন, সেই নির্দেশনা দিচ্ছি। আদালত বলেন, শিশুর মানসিক বিকাশের জন্য বাবা-মা দুইজনের ভালোবাসার প্রয়োজন।

আদালতে শিশুর বাবার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। শিশুর মায়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হুমায়ন কবির শিকদার।

আইনজীবীরা বলেন, রাজধানীর উত্তরার বাসিন্দা রবি আজিয়াটার এক কর্মকর্তার সঙ্গে বিয়ে হয় বনশ্রীর বাসিন্দা এক নারী উদ্যোক্তার। ২০১৮ সালে এ দম্পতির পুত্র সন্তান হয়। ২০১৯ সালে তাদের ডিভোর্স হয়ে যায়। এরপর থেকে বনশ্রীতে মায়ের সঙ্গে শিশুটি রয়েছে। এরই মধ্যে শিশুর বাবা-মা উভয়েই অন্য জায়গায় বিয়ে করেছেন। শিশুর মায়ের আইনজীবীর অভিযোগ, শিশুর এক বছর বয়সের পর থেকে বাবা শিশুর সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি, ভরণপোষণও দেননি।

শিশুর বাবার আইনজীবী বলেন, গত মাসে শিশুকে দেখতে পায়নি তার বাবা। এ কারণে হাইকোর্টে হেবিয়াস কর্পাস রিট করেন তিনি। রিটের শুনানি নিয়ে মে মাসের শেষ সপ্তাহে হাইকোর্ট সন্তানসহ মাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। আদালতের নির্দেশে বৃহস্পতিবার সন্তানকে নিয়ে মা আদালতে হাজির হন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
৪৩তম বিসিএস

৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

June 25, 2026
mamtaj-begum

আদালতে মমতাজকে দেখে অনেকে গাইলেন ‘বুকটা ফাইট্টা যায়’

June 24, 2026
জামান হত্যা

জামান হত্যা : খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

June 23, 2026

Latest News

৪৩তম বিসিএস

৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

mamtaj-begum

আদালতে মমতাজকে দেখে অনেকে গাইলেন ‘বুকটা ফাইট্টা যায়’

জামান হত্যা

জামান হত্যা : খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

আসামি আবীর আলী

শিশু আয়াতকে ৬ টুকরো করে হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ড

শিশু রামিসা

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের

আবু সাঈদ হত্যা মামলা

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

salman-sahhh

চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত

ভাগ্য নির্ধারণ

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ

শিশু আছিয়া ধর্ষণ হত্যা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa