Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আইন-আদালত বিদেশি কারাবন্দিদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
আইন-আদালত

বিদেশি কারাবন্দিদের তালিকা চেয়েছেন হাইকোর্ট

By Saiful Islamজানুয়ারি 16, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : সাজা খেটে ফেলার পরও কারাবন্দি বিদেশিদের তালিকা চেয়েছেন হাইকোর্ট। ১০ মার্চের মধ্যে কারা মহাপরিদর্শককে তালিকা দিতে বলা হয়েছে।

হাইকোর্ট

Advertisement

একই সঙ্গে সাজা খাটা শেষ হওয়ার পরও ভারতীয় কারাবন্দি গোবিন্দ উড়িয়াকে কারামুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৫ জানুয়ারি) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী বিভূতি তরফদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ১০ মার্চ তারিখ রেখেছেন আদালত।

রিট আবেদন থেকে জানা যায়, মৌলভীবাজারের শ্রীমঙ্গল দিয়ে অনুপ্রবেশের দায়ে ২০২২ সালের ১৯ জানুয়ারি ভারতের ত্রিপুরা রাজ্যের কমলপুর থানার বাসিন্দা গোবিন্দ উড়িয়াকে (২৬) আটক করেন বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর (বিজিবি) সদস্যরা। ওই দিনই আটক ব্যক্তিকে শ্রীমঙ্গল থানায় সোপর্দ করে তার নামে মামলা করে বিজিবি।

বিচার শেষে দোষ স্বীকার এবং অতীতে অনুপ্রবেশের অভিযোগ না থাকায় আদালত গোবিন্দ উড়িয়াকে দুই মাস ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্ত আসামি ইতিপূর্বে মামলা সংশ্লিষ্টতায় হাজতবাস করে থাকলে ওই হাজতবাসকালীন সময় ফৌজদারি কার্যবিধির ৩৫-ক ধারা অনুসারে বাদ যাবে বলে রায়ে উল্লেখ করা হয়।

সে অনুসারে রায়ের দিন অর্থাৎ ২০২২ সালের ১৯ জানুয়ারি পর্যন্ত গোবিন্দ উড়িয়া চার দিন বেশি হাজতবাস করে ফেলেছেন।

এ রায়ের পর দুই বছর কেটে গেলেও কারাগার থেকে ছাড়া না পাওয়ায় গোবিন্দ উড়িয়াকে নিয়ে প্রতিবেদন করে একটি টেলিভিশন চ্যানেল।

ওই প্রতিবেদনটি যুক্ত করে গত ১১ জানুয়ারি হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিভূতি তরফদার। সাজা ভোগ করা কারাবন্দি গোবিন্দ উড়িয়ার কারামুক্তি ও তার প্রত্যাবাসনের সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করা হয় রিটে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
আসামি আবীর আলী

শিশু আয়াতকে ৬ টুকরো করে হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ড

জুন 17, 2026
শিশু রামিসা

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের

জুন 16, 2026
আবু সাঈদ হত্যা মামলা

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জুন 14, 2026

Latest News

আসামি আবীর আলী

শিশু আয়াতকে ৬ টুকরো করে হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ড

শিশু রামিসা

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের

আবু সাঈদ হত্যা মামলা

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

salman-sahhh

চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত

ভাগ্য নির্ধারণ

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ

শিশু আছিয়া ধর্ষণ হত্যা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত

রামিসা হত্যা মামলার বিচার

‘রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন করে রাষ্ট্র তার অঙ্গীকার বাস্তবায়ন করেছে’

শিশু রামিসা ধর্ষণ

আপিল করতে পারবেন সোহেল ও স্বপ্না

রামিসা ধর্ষণ হত্যা মামলা

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

রামিসা হত্যা মামলা

রামিসা হত্যা মামলার রায় রবিবার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa