জুমবাংলা ডেস্ক : আগামীকাল শনিবার পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে আমন্ত্রিত অতিথিদের ঢাকা হতে মাওয়া যাতায়তের জন্য পুলিশের পক্ষ থেকে ট্রাফিক নির্দেশনা জারি করা হয়েছে। পুলিশের এক বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার এ নির্দেশনা দেওয়া হয়।
পদ্মা সেতু

Advertisement

এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও নিউ মার্কেট এলাকার আমন্ত্রিত অতিথিরা ঢাকা মেডিক্যাল কলেজসংলগ্ন চাঁনখারপুল (নিমতলী) মেয়র হানিফ ফ্লাইওভারে প্রবেশ মুখ-যাত্রাবাড়ী অংশের বাম লেন-দোলাইরপাড় টোল প্লাজা-দোলাইরপাড় ক্রসিং (এক) জুরাইন ফ্লাইওভার-বুড়িগঙ্গা সেতু-মাওয়া এক্সপ্রেস দিয়ে প্রবেশ করবেন।

জিরো পয়েন্ট (বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান) এলাকার আমন্ত্রিত অতিথিরা জিরো পয়েন্ট-গুলিস্তান আহাদ বক্স সংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভার প্রবেশ মুখ-যাত্রাবাড়ী অংশের বামলেন-দোলাইরপাড়-টোল প্লাজা-দোলাইরপাড় ক্রসিং-জুরাইন ফ্লাইওভার-বুড়িগঙ্গা সেতু-মাওয়া এক্সপ্রেস দিয়ে প্রবেশ করবেন।

মতিঝিল শাপলা চত্বর ও ইত্তেফাক এলাকার আমন্ত্রিত অতিথিরা মতিঝিল শাপলা চত্বর-ইত্তেফাক ক্রসিং-হাটখোলা মোড় সংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভারের প্রবেশ মুখ-যাত্রাবাড়ী অংশের বাম লেন-দোলাইরপাড়-টোল প্লাজা-দোলাইরপাড় ক্রসিং-জুরাইন ফ্লাইওভার-বুড়িগঙ্গা সেতু-মাওয়া এক্সপ্রেস দিয়ে প্রবেশ করবেন।

কমলাপুর, টিটিপাড়া এলাকার আমন্ত্রিত অতিথিরা কমলাপুর, টিটিপাড়া ক্রসিং-গোলাপবাগ মোড় (এক) ইনগেট সংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভারের প্রবেশ মুখ-যাত্রাবাড়ী অংশের বাম লেন-দোলাইরপাড়-টোল প্লাজা-দোলাইরপাড় ক্রসিং-জুরাইন ফ্লাইওভার-বুড়িগঙ্গা সেতু-মাওয়া এক্সপ্রেস দিয়ে প্রবেশ করবেন।

অনুষ্ঠানস্থলে নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছনোর উদ্দেশ্যে পর্যাপ্ত সময় হাতে নিয়ে ঢাকা মহানগরী হতে যাত্রা শুরু করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে মাদারীপুরের শিবচরে (কাঁঠালবাড়ী) অনুষ্ঠিত জনসমাবেশে অংশগ্রহণকারী অতিথিদের চলাচলের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

রাজশাহী বিভাগের রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট জেলা এবং রংপুর বিভাগের কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী জেলা সড়কের যানবাহনসমূহ পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি হয়ে লালনশাহ সেতু অথবা যমুনা সেতু ব্যবহার করবে। তবে প্রতিকূল আবহাওয়ায় ফেরি পারাপার ব্যাহত হতে পারে বিধায় লালনশাহ সেতু ব্যবহার করা সমীচীন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান জেলা সড়কের যানবাহনসমূহ চাঁদপুর-শরীয়তপুর ফেরিঘাট ব্যবহার করবে।

ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং ঢাকা ও পার্শ্ববর্তী জেলা হতে আগত যানবাহনসমূহ ঢাকা মহানগরীতে প্রবেশের পরিবর্তে কালিয়াকৈর-নবীনগর-পাটুরিয়া হয়ে যাতায়ত করবে।

মুন্সীগঞ্জে উদ্বোধনী অনুষ্ঠানে আগত সম্মানিত অতিথিদের জন্য যাতায়তের নির্দেশনায় বলা হয়েছে, লাল স্টিকারযুক্ত অতিথিদের গাড়ি ড্রপিং পয়েন্টে গমনের আগে বামের লেন ব্যবহার করবে এবং গাড়ি পার্কিংয়ের জন্য পদ্মা সেতু (উত্তর) থানার পূর্বে অবস্থিত রেল ব্রিজের নিচে মাঠে প্রবেশ করবে।

নীল স্টিকারযুক্ত অতিথিদের গাড়ি ড্রপিং পয়েন্টে প্রবেশের আগে মাঝের লেন ব্যবহার করবেন এবং গাড়ি পার্কিংয়ের জন্য চন্দ্রের বাড়ি চৌরাস্তা সংলগ্ন ওয়ারি স্কুলের মাঠে গমন করবে।

সবুজ স্টিকারযুক্ত অতিথিদের গাড়ি ড্রপিং পয়েন্টে গমনের পূর্বে ডানের লেন ব্যবহার করবে এবং গাড়ি পার্কিংয়ের জন্য মাওয়া (এক) শিমুলিয়া ফেরিঘাটে গমন করবে।

মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে জেলা হতে মাদারীপুরের শিবচরে (কাঁঠালবাড়ী) অনুষ্ঠিত জনসমাবেশে অংশগ্রহণকারী অতিথিদের জন্য নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড ব্যবহার করে ছনবাড়ী হতে বামের রোড ব্যবহার করে সিরাজদিখানগামী রোডে গমন করবেন।

সিরাজদিখানগামী রোডের কুসুমপুর বাজার হতে ডানে প্রবেশ করে নওপাড়া হয়ে লৌহজং থানার সামনে দিয়ে শিমুলিয়া মোড় ও মাওয়া চৌরাস্তা হয়ে পুরাতন মাওয়া ফেরিঘাটে গমন করবেন।

মাদারীপুরের শিবচরে (কাঁঠালবাড়ী) অনুষ্ঠিত জনসমাবেশে অংশগ্রহণকারী অতিথিদের সকাল ৮টার আগে পুরাতন মাওয়া ফেরিঘাটে প্রবেশ করার জন্য অনুরোধ করা হলো। সকাল সাড়ে ৯টা পর্যন্ত লঞ্চে চলাচল করতে পারবেন।

২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ২৪ জুন সকাল ৬টা হতে ২৬ জুন সকাল ৬টা পর্যন্ত পদ্মা সেতুর সাথে সংযুক্ত মহাসড়কে কাভার্ড ভ্যান এবং ট্রাক চলাচল বন্ধ থাকবে। এ প্রেক্ষিতে ঢাকা মহানগরী এলাকা থেকে মুন্সীগঞ্জ জেলার মাওয়াগামী কাভার্ড ভ্যান এবং ট্রাকসমূহকে ২৪ জুন সকাল ৬টা হতে ২৬ জুন সকাল ৬টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া এবং চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরিতে চলাচলের জন্য অনুরোধ করা হয়েছে।

পদ্মা সেতু উদ্বোধন : প্ল্যাকার্ড হাতে শিক্ষকের অভিনব আনন্দ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.