জনপ্রশাসনে ৮২ জন কর্মকর্তাকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়ে আজ বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়

Advertisement

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ৭৮ জন বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অন্যান্য সরকারি দপ্তরে কর্মরত আছেন। আর চারজন বিদেশে বাংলাদেশ দূতাবাস ও হাইকমিশনে কর্মরত।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পদোন্নতির পর যুগ্মসচিবের মোট সংখ্যা হলো ৭৩২ জন। যুগ্মসচিবের নিয়মিত পদের সংখ্যা চারশর কিছু বেশি। এবার যুগ্মসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে মূল বিবেচ্য ছিল ২১তম ব্যাচ। বিবেচনায় এসেছেন এর আগের পদোন্নতি বঞ্চিতরাও।

এত সংখ্যক কর্মকর্তাকে পদোন্নতির পর বঞ্চিত হওয়ার অভিযোগও রয়েছে। এর আগে সর্বশেষ গত বছরের ২৯ অক্টোবর ২১৩ জন কর্মকর্তাকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছিল সরকার।

পৃথিবীর সবচেয়ে দামি যে জিনিসে তৈরি পদ্মা সেতু!

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.