Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় শেখ হাসিনাকে ‘ঘাবড়াতে না বলা’ সেই নেতা গ্রেপ্তার
জাতীয়

শেখ হাসিনাকে ‘ঘাবড়াতে না বলা’ সেই নেতা গ্রেপ্তার

By iNews DeskOctober 10, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের ফোনে কথোপকথন ভাইরাল হওয়ায় রাষ্ট্রদ্রোহ মামলায় বুধবার (৯ অক্টোবর) তাকে আদালতে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Hasina

Advertisement

বরগুনার থানার উপপরিদর্শক শামিম আহম্মেদ বাদী হয়ে সোমবার বরগুনা থানায় একটি মামলা করেন। জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে আরো দুটি মামলা রয়েছে। সেসব মামলায় তিনি বরগুনা জেলহাজতে রয়েছেন।

জানা গেছে, ১২ আগস্ট রাত ৮টার দিকে বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির তার আমতলাপাড় বাসায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। সেই কথোপকথন মূহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওটি পর্যালোচনায় বাদী দেখতে পান, অন্তর্বর্তী সরকারকে উৎখাতের যড়যন্ত্রের অংশ হিসেবে ১২ আগস্ট রাত ৮টার দিকে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির তার কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করেন। যোগাযোগকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান অন্তর্বর্তী সরকার উৎখাতের লক্ষ্যে বিভিন্ন যড়যন্ত্র করেন।

এ সময় জাহাঙ্গীর কবিরের সঙ্গে থাকা সমর্থকরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন।

ভিডিওতে দেখা গেছে, সাবেক প্রধানমন্ত্রীকে জাহাঙ্গীর বলেন, আপা আপনি ঘাবড়াবেন (ভয়) না। আপনি ঘাবড়ালে আমরা দুর্বল হয়ে যাই। ভাইরাল ভিডিওতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাহাঙ্গীর কবিরসহ তার সমর্থকদের দেখা যায়।

বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর বুধবার দুপুরে বরগুনার কোর্ট বারান্দায় বলেন, ‘আমি সাবেক প্রধানমন্ত্রীকে ফোন দিইনি। তিনি আমাকে ফোন দিয়েছেন। আমি একটি বাটন ফোন ব্যবহার করি। আমার ফেসবুক আইডিও নেই। আমি সাধারণ জীবন যাপন করি।

টাচ ফোন চালাতে পারি না। কে বা কারা ফোনালাপ ভাইরাল করেছে, তা আমি জানি না।’
মামলার বাদী বরগুনা থানার উপপরিদর্শক শামিম আহম্মেদ বলেন, জাহাঙ্গীর কবিরকে গত ১৩ আগস্ট একটি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করা হয়। পরে আরেকটি চাাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ মামলা নিয়ে তিনটি মামলা হলো। মামলার তদন্ত চলমান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa