Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় দেশে ৪১ বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টিপাত জুলাইয়ে
জাতীয়

দেশে ৪১ বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টিপাত জুলাইয়ে

By Saiful IslamAugust 3, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : গত ৪১ বছরের মধ্যে চলতি বছরের জুলাই মাসে দেশে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে। মাসটিতে সর্বোচ্চ বৃষ্টিপাত হওয়ার কথা থাকলেও বাংলাদেশে এ বছরে গড় বৃষ্টিপাত হয়েছে অর্ধেকেরও কম। জুলাই মাসের স্বাভাবিক বৃষ্টিপাত ধরা হয়েছিল ৪৯৬ মিলিমিটার। আর বৃষ্টিপাত হয়েছে ২১১ মিলিমিটার। অর্থাৎ স্বাভাবিকের চেয়ে ৫৭ দশমিক ৬ শতাংশ বৃষ্টিপাত কম হয়েছে।
বৃষ্টিপাত

Advertisement

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুল মান্নান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা এ বছর ব্যতিক্রম আবহাওয়ার প্যাটার্নের মুখোমুখি হচ্ছি। গত ৪১ বছরের মধ্যে এই বছরের জুলাইয়ে দেশে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে। গত জুনেও একই অবস্থা ছিল। দেশে গড় বৃষ্টিপাত ৩ দশমিক ৬ শতাংশ কমেছে এবং তাপমাত্রা বেড়েছে শূন্য দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

বিষয়টি নিয়ে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, আমাদের কাছে ১৯৮১ সাল থেকে বৃষ্টিপাতের ধারাবাহিক প্রতিবেদন আছে। তার আগের ধারাবাহিকভাবে নেই। এক্ষেত্রে জুলাই মাসে ১৯৮১ সালের পর আর এতো কম বৃষ্টিপাত হয়নি।
বৃষ্টিপাত কম হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, দক্ষিণ প্রশান্ত মহাসাগরের (পেরুর কাছের অংশটিতে) তাপমাত্রার ওপর পুরো পৃথিবীর বৃষ্টিপাতের সম্ভাবনা নির্ভর করে। সেখানে তাপমাত্রা বেশি থাকলে আমরা তাকে এল নিনো বলি। আর তাপমাত্রা কম থাকলে বলা হয় লা নিনা।

তিনি আরও জানান, দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ওই অংশ এবার লা নিনা ছিল, অর্থাৎ তাপমাত্রা কম থাকার কারণে পুরো পৃথিবীতেই জলীয় বাষ্প কম ছিল। আমাদের এখানেও কম ছিল। জলীয় বাষ্প সাগর থেকে কম আসলে মেঘমালা কম সৃষ্টি হয়। বৃষ্টিপাতও কম হয়। যে কারণে বৃষ্টিপাত পুরো পৃথিবীতেই কম হয়েছে। এবার জুলাইতে খরা, তাপপ্রবাহ বেশি ছিল।

এটা জলবায়ু পরিবর্তনের কোনো প্রভাব কিনা- এমন প্রশ্নের জবাবে চাইলে তিনি বলেন, এটা তো কেবল এই বছরই হলো। পরপর কয়েক বছর হলে বোঝা যেত। কেননা, ৩০ বছর পরপর জলবায়ুর স্বাভাবিক পরিবর্তন হয়। কাজেই এটা এখনই বলা যাচ্ছে না।

এদিকে, দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. আজিজুর রহমান জানিয়েছেন, আগস্টেও সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কম রয়েছে। এক থেকে দুটি বর্ষাকালীন লঘুচাপের সৃষ্টি হতে পারে, যার একটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, চলতি বছর জুলাইয়ে গড় বৃষ্টিপাত ছিল ২১১ মিলিমিটার (মিমি), যা ১৯৮১ সালের পর সর্বনিম্ন। অন্যদিকে গত ৩০ বছরের গড় বৃষ্টিপাত ছিল ৪৯৬ মিমি। ২০২০ সালে গড় বৃষ্টিপাত হয়েছিল ৫৫৩ মিমি, যা অন্যান্য বছরের তুলনায় ১১ দশমিক ৩ শতাংশ বেশি। ২০২১ সালে গড় বৃষ্টিপাত হয়েছিল ৪৭১ মিমি, যা অন্যান্য বছরের তুলনায় ৫ দশমিক এক শতাংশ কম।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, অন্যান্য বছরের তুলনায় জুলাইয়ে গড় তাপমাত্রা বেড়েছে। জুলাইয়ে গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যেখানে গত ৩০ বছরের গড় তাপমাত্রা ৩১ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস।

জানমালের ক্ষতি করলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দেন : স্বাস্থ্যমন্ত্রী

July 6, 2026
আযম খান

প্রধানমন্ত্রী ১০০ টাকায় লাঞ্চ করেন, আমরাও করি : আযম খান

July 6, 2026
Current

বিল বাড়লেও কেন কমছে না লোডশেডিং, ব্যাখ্যা পিডিবির

July 6, 2026

Latest News

স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দেন : স্বাস্থ্যমন্ত্রী

আযম খান

প্রধানমন্ত্রী ১০০ টাকায় লাঞ্চ করেন, আমরাও করি : আযম খান

Current

বিল বাড়লেও কেন কমছে না লোডশেডিং, ব্যাখ্যা পিডিবির

পুলিশের শীর্ষ কর্মকর্তা

পুলিশের শীর্ষ ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

Honey

হানিট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল: চক্রের ৫ সদস্য গ্রেফতার

আলভীর জামিন

অভিনেতা জাহের আলভীর জামিন আবারও নামঞ্জুর

ইউপি-পৌরসভা

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, প্রথম ধাপে ইউপি-পৌরসভা

ভারী বৃষ্টি

কক্সবাজারে ভারী বৃষ্টিতে চার জায়গায় পাহাড়ধস, ৯ জনের মৃত্যু

BCS

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

লোডশেডিং

বিদ্যুৎ ‘শর্টেজ’–এর জন্য নয়, ‘টেকনিক্যাল’ কারণে গ্রামের লোডশেডিং

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa