আন্তর্জাতিক ডেস্ক : দুয়ারে কড়া নাড়ছে পবিত্র রমজান। সূর্যোদয়ের পূর্ব থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন করার বিধান অনুযায়ী এবার বিশ্বের বিভিন্ন দেশে ১২ থেকে ১৭ ঘণ্টা রোজা রাখতে হবে।

সবচেয়ে দীর্ঘ সময়ের রোজা

Advertisement

২০২৩ সালে সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখতে হচ্ছে- নরওয়ে, আইসল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন, স্কটল্যান্ডের বাসিন্দাদের। এসব দেশে বসবাসকারী মুসলমানরা ১৭ ঘণ্টা রোজা রাখবেন।

১৬ ঘণ্টা রোজা রাখতে হবে নেদারল্যান্ডস, পোল্যান্ড, যুক্তরাজ্য, কাজাখস্তান, বেলজিয়ামের মুসলমানদের। আর ১৫ ঘণ্টা রোজা রাখবেন ফ্রান্স, সুইজারল্যান্ড, রোমানিয়া, কানাডা, বুলগেরিয়া, ইতালি, স্পেনে অবস্থানরত মুসলমানরা।

এদিকে পর্তুগাল, গ্রিস, চীন, যুক্তরাষ্ট্র, তুরস্ক, মরক্কো, জাপান, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, ইরাক, লেবানন, সিরিয়া, মিসর, জেরুজালেম, কুয়েত, ফিলিস্তিন, ভারত, হংকং, বাংলাদেশ, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেনের মুসলমানদের রোজা রাখতে হবে ১৪ ঘণ্টা।

রমজানে ১৩ ঘণ্টা রোজা রাখবেন- ইথিওপিয়া, সেনেগাল, নাইজেরিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সুদান, মালয়েশিয়া, কেনিয়া, অ্যাঙ্গোলা, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রাজিল, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকার মুসলমানরা।

বিশ্বে সবচেয়ে কম সময় এবার রোজা রাখবেন আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে, অস্ট্রেলিয়া, চিলি ও নিউজিল্যান্ডের মুসলমানরা। এ দেশগুলোতে রোজার সময়কাল ১২ ঘণ্টা।

১৪০০ বছর আগে পবিত্র রমজান মাসে রাসূল সা. এর ওপর আসমানি কিতাব আল কুরআন নাজিল হয়। পবিত্র রমজান মাসে তাকওয়া এবং আল্লাহ’র নৈকট্য অর্জনের জন্য একজন মুসলিম ব্যক্তি দিনের বেলা খাবার খাওয়া, কোনো কিছু পান করা এবং যৌন সম্পর্ক স্থাপন থেকে নিজেকে বিরত রাখেন।

উল্লেখ্য, প্রতি বছর ভিন্ন ভিন্ন তারিখে রমজান শুরু হওয়ার কারণ রয়েছে। প্রতি বছর ১০ থেকে ১২ দিন আগে রমজান শুরু হয়। এর কারণ হল ইসলামিক ক্যালেন্ডার শুরু হয় চন্দ্র হিজরি ক্যালেন্ডারের উপর ভিত্তি করে। চন্দ্র বর্ষ অনুযায়ী হিজরি ক্যালেন্ডার প্রতিটি মাস ২৯ কিংবা ৩০ দিন হয়ে থাকে। এ বছর পবিত্র নগরী মক্কাতে বৃহস্পতিবার ২৩ মার্চ থেকে রমজান শুরু হবে। তবে এটা নির্ভর করবে চাঁদ দেখার উপর।

সূত্র: আলজাজিরা

বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে প্রাণ গেল তরুণীর

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.