জুমবাংলা ডেস্ক : সাগরে আবারও সৃষ্টি হয়েছে লঘুচাপ। এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে। নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসেও বলা হয়, চলতি মাসের মধ্যে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। চলতি মাসের মাঝামাঝি একটি লঘুচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় মিধিলিতে রূপ নেয়।

সাগরে লঘুচাপ

Advertisement

বুধবার পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়ার অধিদপ্তর থেকে এই তথ্য দিয়েছেন।

আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ আন্দামান সাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

৬ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টার পদত্যাগ গৃহীত

বুধবারের পূর্বাভাসেও বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.