জুমবাংলা ডেস্ক : ছাত্রলীগকে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ঘোষণা করার প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন, ছাত্রলীগ এখন আইনগত একটি নিষিদ্ধ সংগঠন। ছাত্রলীগের প্রচার-প্রসারে আইনগত ব্যারিয়ার আছে। আপনারা যারা সংবাদমাধ্যমে আছেন, তারা এই দিকটা একটু খেয়াল রাখবেন যাতে সন্ত্রাসী সংগঠনের প্রচারে আপনারা ভূমিকা না রাখেন।

Mahfuz Alam

Advertisement

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মাহফুজ আলম বলেন, কয়েকটি সংবাদপত্রে হামলার বিষয়ে একটা তথ্য আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা শুনেছি। আমাদের দিক থেকে স্পষ্ট ভাষায় আমরা বলে দিতে চাই, সংবাদপত্রের ওপর কোনও ধরনের হামলা এই সরকার বরদাশত করবে না। কোনোদিক থেকে যদি আঘাত আসে তবে আমরা আইনগত ব্যবস্থা নেব।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.