জুমবাংলা ডেস্ক : সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের গ্যালারি থেকে সংসদ অধিবেশন পর্যবেক্ষণের মধ্যদিয়ে বাংলাদেশের জাতীয় সংসদ একটি বিরল ঘটনার সাক্ষী হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিষয়টি সংসদে জানালে পুরো সংসদ ভবন করতালিতে ফেটে পড়ে। এসময় আব্দুল হামিদ দাঁড়িয়ে হাত নেড়ে সংসদ সদস্যদের শুভেচ্ছা জানান।

Advertisement

এরপর বিরোধীদলীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, আজ যে ঘটনা প্রত্যক্ষ করলাম সেটি গণতন্ত্রের সৌন্দর্য।

নীরবে, নিভৃতে অভূতপূর্ব ঘটনা। দেশে একজন স্পিকার ছিলেন, ডেপুটি স্পিকার ছিলেন, দুবার রাষ্ট্রপতি ছিলেন। কোনো রাষ্ট্রপতি অবসরের পরে সংসদে এসে অধিবেশন প্রত্যক্ষ করেছেন, এটাই মনে হয় প্রথম। আমি তাকে ধন্যবাদ জানাই।

মো. আবদুল হামিদ টানা দুই মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে ১০ বছর ৪১ দিন দায়িত্ব পালনের পর সম্প্রতি অবসরে যান। পাঁচ বছর আগে ২০১৮ সালে দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে তার দ্বিতীয় মেয়াদ শুরু করেছিলেন। জিল্লুর রহমানের মৃত্যুর পর ২০১৩ সালের ২০ মার্চ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হন আবদুল হামিদ। এরপর ওই বছরের ২২ এপ্রিল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি।

১৯৪৪ সালের ১ জানুয়ারি কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কামালপুরে জন্মগ্রহণ করেন আবদুল হামিদ। তিনি ১৯৫৯ সালে ছাত্রলীগে যোগদানের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন এবং ১৯৬৯ সালের শেষ দিকে যোগ দেন আওয়ামী লীগে।

২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত নবম জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত হন মো. আবদুল হামিদ। ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে তিনি সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.