Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বিক্রি হয়ে গেল বিশ্বের প্রাচীনতম সাপ্তাহিক দ্য অবজারভার
আন্তর্জাতিক

বিক্রি হয়ে গেল বিশ্বের প্রাচীনতম সাপ্তাহিক দ্য অবজারভার

By Saiful IslamDecember 19, 20243 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের প্রাচীনতম সাপ্তাহিক পত্রিকা দ্য অবজারভার বিক্রি হয়ে গেছে। যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ানের মালিক প্রতিষ্ঠান দ্য স্কট ট্রাস্ট বিশ্বের প্রাচীন এই সাপ্তাহিক পত্রিকাটির বিক্রির তথ্য নিশ্চিত করেছে। দ্য স্কট ট্রাস্টের মালিকানাতেই প্রকাশিত হয় দ্য অবজারভার।

The Observer

১৭৯১ সাল থেকে শুরু করে গত ২৩৩ বছর ধরে প্রত্যেক রোববার নিয়মিত প্রকাশিত হয়ে আসছে এই সাপ্তাহিক। বুধবার ব্রিটেনের গার্ডিয়ান মিডিয়া গ্রুপের (জিএমজি) মালিক দ্য স্কট ট্রাস্ট এক বিবৃতিতে বলেছে, প্রতি রোববার প্রকাশিত বিশ্বের প্রাচীনতম সাপ্তাহিক পত্রিকা দ্য অবজারভার বিক্রি করে দেওয়া হয়েছে।

দেশটির আরেক গণমাধ্যম প্রতিষ্ঠান টরটাইজ মিডিয়া দ্য অবজারভারকে কিনে নিয়েছে। তবে কত টাকায় বিশ্বের প্রাচীন এই সাপ্তাহিক বিক্রি হয়েছে, সেই বিষয়ে কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

১৭৯১ সালে দ্য অবজারভারের যাত্রা শুরু হওয়ার পর সাপ্তাহিক এই পত্রিকাটি ১৯৯৩ সালে গার্ডিয়ান মিডিয়া গ্রুপের অংশ হয়। ব্রিটিশ গণমাধ্যমের ইতিহাসে উদারপন্থী মূল্যবোধ ধারণ করে গার্ডিয়ান মিডিয়া গ্রুপ। দ্য অবজারভারকে কিনে নেওয়ার পর টরটাইজ মিডিয়া বলেছে, তারা সাপ্তাহিক এই পত্রিকার ঐতিহাসিক মূল্যবোধের প্রতি সম্মান জানাবে।

যুক্তরাজ্যের সংবাদপত্র লন্ডন টাইমসের সাবেক সম্পাদক ও বিবিসির সাবেক সংবাদ পরিচালক জেমস হার্ডিং ও লন্ডনে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ম্যাথিউ বারজুন ২০১৯ সালে যৌথভাবে গণমাধ্যম কোম্পানি টরটাইজ মিডিয়া চালু করেন।

জেমস হার্ডিং বলেছেন, সাংবাদিকতার জগতে দ্য অবজারভারের একটি ঐতিহাসিক স্থান রয়েছে। পাঠকদের হৃদয়েও এর বিশেষ স্থান আছে। আমরা আগামী বহু বছরে এই পত্রিকার মূল্যবোধ, আগ্রহ এবং আবেগকে আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করার জন্য বেশ উত্তেজিত।

চুক্তির অংশ হিসেবে, গার্ডিয়ান মিডিয়া গ্রুপের সঙ্গে পাঁচ বছর মেয়াদী একটি বাণিজ্যিক চুক্তিতে রাজি হয়েছে টরটাইজ। তারা পত্রিকাটির মুদ্রণ ও বিতরণ—উভয় পরিষেবার পাশাপাশি গার্ডিয়ানের মাধ্যমে বিপণনের জন্যও অর্থ দেবে।

মার্কিন বার্তা সংস্থা এপি বলেছে, চুক্তি অনুযায়ী টরটাইজ মিডিয়ার ৯ শতাংশ শেয়ার পাবে দ্য স্কট ট্রাস্ট। আড়াই কোটি পাউন্ড বিনিয়োগের অংশ হিসাবে টরটাইজ মিডিয়াকে ৫ মিলিয়ন পাউন্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দ্য স্কট ট্রাস্ট। এই অর্থের বেশিরভাগই দ্য অবজারভারের নিজস্ব ডিজিটাল সংস্করণ প্রতিষ্ঠায় ব্যয় করা হবে।

তবে কত টাকায় দ্য অবজারভার বিক্রি হয়েছে কিংবা টরটাইজের কাছ থেকে পাওয়া অর্থই দ্য স্কট ট্রাস্ট বিনিয়োগ করছে কি না, সেই বিষয়ে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। বর্তমানে দ্য অবজারভারের অনলাইন উপস্থিতি দ্য গার্ডিয়ানের তুলনায় অনেক কম।

টরটাইজ মিডিয়া বলেছে, তাদের মালিকানায় দ্য অবজারভারের প্রথম সংস্করণ বসন্ত মৌসুমে প্রকাশিত হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। সাপ্তাহিক পত্রিকাটি কেনার পর গত ১০০ বছরের ইতিহাসে অবজারভারের প্রথম প্রিন্ট সম্পাদক হিসেবে লাকি রককে নিয়োগ দেওয়া হয়েছে। তবে পত্রিকাটির প্রধান সম্পাদকের দায়িত্বে থাকবে রক হার্ডিং।

ব্রিটেনের প্রাচীন সাপ্তাহিক পত্রিকাটি বিক্রির বিরোধিতা করেছে গার্ডিয়ান মিডিয়া গ্রুপে কর্মরত সাংবাদিকরা। চলতি মাসের শুরুর দিকে দ্য অবজারভার বিক্রির সিদ্ধান্ত বাতিলের দাবিতে ৪৮ ঘণ্টার কর্মবিরতিও পালন করেন তারা।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘অবজারভার ‘দ্য আন্তর্জাতিক গেল প্রাচীনতম বিক্রি বিশ্বের সাপ্তাহিক হয়ে,
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
'চেরি ব্লসম' উৎসব

অতিরিক্ত পর্যটকের চাপে জাপানে ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল

February 6, 2026
উটকে দেয়া হবে পাসপোর্ট

উটের জন্য পাসপোর্ট চালু করল সৌদি আরব

February 5, 2026
ভারতীয় ভিসা

ভারতীয় ভিসার জন্য নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

February 5, 2026
Latest News
'চেরি ব্লসম' উৎসব

অতিরিক্ত পর্যটকের চাপে জাপানে ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল

উটকে দেয়া হবে পাসপোর্ট

উটের জন্য পাসপোর্ট চালু করল সৌদি আরব

ভারতীয় ভিসা

ভারতীয় ভিসার জন্য নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

ভারতে তিন বোন

ভারতে তিন বোনের আত্মহত্যা, যা জানা গেল

সতর্কবার্তা শি'র

যুক্তরাষ্ট্রকে সাবধান হওয়ার সতর্কবার্তা শি’র

ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প

ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন ট্রাম্প

ভারত ম্যাচ বয়কট

ভারত ম্যাচ বয়কটের পেছনে বাংলাদেশ নাকি অন্য ইস্যু, জানালেন পাক প্রধানমন্ত্রী

সরকারের কাছে ফেরত

ভেনেজুয়েলাকে ৫০ কোটি ডলার বুঝিয়ে দিল যুক্তরাষ্ট্র

১৬২ জন নিহত

এক গ্রামে ১৬২ জনকে হত্যা করল বন্দুকধারীরা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.