Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ডেঙ্গুর প্রকোপ কমছেই না, ২১ দিনে প্রাণ গেল ২৫৭ জনের
জাতীয়

ডেঙ্গুর প্রকোপ কমছেই না, ২১ দিনে প্রাণ গেল ২৫৭ জনের

By Tarek HasanOctober 22, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : সার্বিকভাবে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত কিছুটা কমলেও আগস্ট-সেপ্টেম্বরের মতোই বাড়ছে মৃত্যুর সংখ্যা। অক্টোবরের ২১ দিনে ডেঙ্গুতে মারা গেছেন ২৫৭ জন এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯ হাজার ৫৮৪ জন।

ডেঙ্গু আক্রান্ত

Advertisement

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি মাসের প্রথম সাত দিন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৪১৬ জন এবং মারা গেছেন ৯০ জন। দ্বিতীয় সপ্তাহে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪২৯ জন এবং মারা গেছেন ৭৯ জন। তৃতীয় সপ্তাহে অর্থাৎ ১৫ থেকে ২১ অক্টোবর পর্যন্ত ১৫ হাজার ৭৩৯ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৮৮ জন।

এদিকে চলতি বছরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত হয়েছে সেপ্টেম্বরে। মাসটিতে ৩৯৬ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার ৫৯৮ জন।

এ ছাড়া জানুয়ারিতে আক্রান্ত হয়েছেন ৫৬৬ জন এবং মারা গেছেন ছয়জন। ফেব্রুয়ারিতে আক্রান্ত ১৬৬ জন এবং মৃত্যু তিনজন। মার্চে কারও মৃত্যু না হলেও ১১১ জন আক্রান্ত হয়েছেন। এপ্রিলে দুইজনের মৃত্যু এবং ১৪৩ আক্রান্ত হয়েছেন। মে মাসে এক হাজার ৩৬ জন আক্রান্ত এবং দুইজনের মৃত্যু হয়েছে।

এই পাঁচ মাসে ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু এবং দুই হাজার ২২ জন আক্রান্ত হয়েছিলেন। কিন্তু জুন মাস থেকে ডেঙ্গুর প্রকোপ ক্রমান্বয়ে ভয়াবহ রূপ ধারণ করে। জুনে ৩৪ জনের মৃত্যু এবং ৫ হাজার ৯৫৬ জন আক্রান্ত হয়েছেন। জুলাইয়ে ২০৪ জনের মৃত্যু এবং ৪৩ হাজার ৮৫৪ জন আক্রান্ত হয়েছেন। আগস্টে ৩৪২ জনের মৃত্যু এবং ৭১ হাজার ৯৭৬ জন আক্রান্ত হয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, জুন থেকে সেপ্টেম্বর মাস ডেঙ্গুর মৌসুম হলেও জলবায়ু পরিবর্তনের ফলে এখন বছরজুড়েই ডেঙ্গুর প্রকোপ দেখা যাচ্ছে। অক্টোবর মাসেও প্রতিদিন গড়ে দুই হাজারের কমবেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। নিহতের দিক থেকে চলতি বছর একদিনে দ্বিতীয় সর্বোচ্চ ২০ জনের মৃত্যু হয়েছে ২১ অক্টোবর।

রাজবাড়ীবাসী আনন্দিত, রাজবাড়ী হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকা যাবে দুই ট্রেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার বলছেন, অক্টোবর মাসে ডেঙ্গুর সংখ্যা খুব বেশি কমবে- তা না। তাই এখনও রিলাক্সড হওয়ার কোনো সুযোগ নেই। ডেঙ্গুর প্রকোপ নভেম্বরের দিকে কমবে।

উল্লেখ্য, চলতি বছর ২১ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫২ হাজার ৯৯০ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৪৩ হাজার ৬৩০ জন। মারা গেছেন ১ হাজার ২৪৬ জন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa