Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় জলবায়ু পরিবর্তন ও দূষণের ফলে পৃথিবীর মানুষ বিপদজনক পরিস্থিতিতে আছে : গণপূর্ত মন্ত্রী
জাতীয়

জলবায়ু পরিবর্তন ও দূষণের ফলে পৃথিবীর মানুষ বিপদজনক পরিস্থিতিতে আছে : গণপূর্ত মন্ত্রী

By Saiful IslamApril 18, 20243 Mins Read

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী রম আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, কার্বন নিঃসরণ যত কম হয় ভবন নির্মাণের জন্য তত ভালো। বিশ্বাব্যাপী এই কার্বন নিঃরসন শূণ্যে নিয়ে আসার জন্য শিল্পোন্নত দেশগুলো কাজ করছে। এমনিতে আমাদের কার্বন নিঃসরনের পরিমান খুব কম। পৃথিবীর বড় বড় ও শিল্পোন্নত দেশ আছে তাদের কার্বন নিঃসরণের পরিমান অনেক বেশি। আর তাদের কারণে আমরা ক্ষতিগ্রস্থ, আজকে সারাবিশ্বে জলবায়ুর যে পরিবর্তন দেখা দিচ্ছে, সেটিও তাদের কারণেই। এখানে আমাদের অবদান নেই বললেই চলে। জলবায়ু পরিবর্তন ও দূষনের ফলে পৃথিবীর মানুষ বিপদজনক ও খারাপ পরিস্থিতিতে আছে।

জলবায়ু পরিবর্তন ও দূষণের ফলে পৃথিবীর মানুষ বিপদজনক পরিস্থিতিতে আছে : গণপূর্ত মন্ত্রী

Advertisement

বৃহস্পতিবার(১৮ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলায় জাগীর ইউনিয়নের মেঘশিমুল এলাকায় ম্যাক্স গ্রুপের ম্যাক্সক্রিটের এএসি (কংক্রিট ব্লক)ফ্যাক্টরি উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সারা দুনিয়ার মানুষ একটা বিপজ্জনক পরিস্থিতে রয়েছে। তার মধ্যে সবচেয়ে বিপদজ্জনক যে দেশগুলো আছে তারমধ্যে আমরা একটি। আমাদে খারাপ কাজের দৃষ্টান্ত অনেক কম, কিন্তু ক্ষতিগ্রস্থের দিকে দিয়ে আমরা অনেক বেশি। পৃথিবীর যতগুলো দৃষিত শহর রয়েছে তারমধ্যে ঢাকা শহরও একটি।

গণপূর্ত মন্ত্রী বলেন, পরিবেশ দূষণের মূল কারণ হলো আমাদের নির্মাণের যে উপদান তা পরিবেশ বন্ধব নয়। কার্বন নিঃসরণের জন্য ভালো কোন উপদান নেই। সারাদেশে যে পরিমান ইটের ভাটা রয়েছে্ এবং এসব ভাটার কালো ধোয়ার কারণে পরিবেশ অনেক ক্ষতিগ্রস্থ হচ্ছে। ঢাকার শহরের আশপাশে যে ইটভাগুলো থেকে যে পরিমান কালো ধোয়া বের হয় তাতে তো ঢাকা শহর অন্ধকারে থাকার কথা। কিন্তু একটু হলেও ঢাকা শহর ভালো রয়েছে। কাজেই এই অবস্থা থেকে মুক্তি পেতে সারাবিশ্ব বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে। তারই একটা প্রতিকের পরিবর্তে ইটের পরিবর্তে কংক্রিট ব্লক ব্যবহার করা।

মন্ত্রী আরো বলেন, ইতোমধ্যে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজে পরিবেশ বান্ধব নির্মাণ উপদান ব্যবহার করে কাজ শুরু করা হয়েছে। এ ছাড়া আমরা চাইবো সরকারি সকল উন্নয়ন কাজে পরিবেশ বান্ধব এএসি বা কংক্রিট ব্লক এবং ব্লক ইটের ব্যবহার হোক। শিল্পকারখানা করার মতো যাদের সামর্থ আছে, আপনারা পরিবেশ বান্ধব নির্মাণ উপদান ব্যবহারে মাধ্যমে পণ্য উৎপাদনে এগিয়ে আসেন। কারণ পরিবেশ বান্ধব পণ্য-সামগ্রী পারবে ইটের ব্যবহার কমাতে এবং এতে দূষণ থেকে পরিবেশ রক্ষ পাবে।

ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নবীরুল ইসলাম, হাউজিং এন্ড বিলডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক আশরাফুল আলম, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামিম আক্তার, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মীর মনজুরুর রহমান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর চেয়ারম্যান সিদ্দিকুর রহমান এবং মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহানা আকতার।

ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্চিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর বলেন, প্রায় ১৫০ কোটি টাকা ব্যায়ে এই কারখানায় প্রতিবছর ৩ লাখ ৬৫ হাজার কিউবিক মিটার এএসি ব্লক তৈরির সক্ষমতা রয়েছে। এই ব্লক পরিবেশবান্ধব, টেকসই এবং সাশ্রয়ী হবে। ইটভাটার সাথে তুলনা করে তিনি বলেন, এই কারখানা থেকে কোন কার্বন নিঃস্বরণ হয়না। পরিবেশ দুষন করেনা। সাধারন ইটভাটার জন্য ফসলী জমির টপ সয়েল নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এএসি ব্লক তৈরি জন্য মাটির প্রয়োজন হয়না। সিমেন্ট, বালু, জিপসাম, এ্যালুমিনিয়াম পাউডার এবং পানি দিয়ে এএসি তৈরি হয় বলে পরিবেশের ক্ষতি হয়না। এএসি ব্লক দিয়ে স্থাপনা নির্মানে সাধারন ইটের তুলনায় ২০ শতাংশ সাশ্রয় হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

June 22, 2026
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

June 22, 2026
তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

June 22, 2026

Latest News

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa