Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ঈদযাত্রা নির্বিঘ্ন ও রাজধানীর পশুর হাটের নজরদারি করছে পুলিশ
জাতীয়

ঈদযাত্রা নির্বিঘ্ন ও রাজধানীর পশুর হাটের নজরদারি করছে পুলিশ

By Tarek HasanJune 12, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : আর চারদিন পেরোলেই মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা। ঈদকে কেন্দ্র করে নাড়ির টানে এরই মধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। ঢাকা দুই সিটিতে বসেছে ২২টি পশুর হাট। এসবের নিরাপত্তা দিতে এরই মধ্যে সক্রিয়ভাবে কাজ শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিমএমপি) সদস্যরা।

 পশুর হাটের নজরদারি করছে পুলিশ

Advertisement

সম্প্রতি রাজধানী ও আশপাশের এলাকায় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা এবং ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

রাজধানীর পশুর হাটের সার্বিক নিরাপত্তা ও ঈদযাত্রার বিষয়ে জানতে চাইলে বুধবার মিরপুর ডিভিশনের এডিসি (প্রশাসন) মাসুক মিয়া জানান, গাবতলী বাসস্ট্যান্ড থেকে ঢাকা বহির্গামী যাত্রীরা নির্বিঘ্নে দেশের নানা প্রান্তে যেতে যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে লক্ষ্যে মিরপুর ডিভিশনের পুলিশ নিরলসভাবে কাজ করছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মিরপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে।

তিনি বলেন, বিভিন্ন গরুর হাটে কোরবানির গরু বেচাকেনা নিরাপদ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন অংশীজনদের নিয়ে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে হোয়াটস অ্যাপে গ্রুপ খোলা হয়েছে। ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করা হয়েছে।

এছাড়া যেসব নাগরিকরা গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে যাবেন, তাদের করণীয় ও বর্জনীয় সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়েছে। নাগরিকদের যেকোনো সমস্যায় লোকাল থানায় কিংবা ৯৯৯ জানানোর অনুরোধও করেন এডিসি মাসুক মিয়া।

তিনি বলেন, মিরপুর জোনে ৩ টি গরুর হাট আছে। গরুর হাটগুলোর মধ্যে একটি স্থায়ী, আর দুটি হচ্ছে অস্থায়ী। গাবতলী গরুর হাট স্থায়ী হাট। আর অস্থায়ী ২টির মধ্যে একটি হচ্ছে পল্লবী থানার ইস্টার্ন হাউজিং ওপেন স্পেস, অন্যটি হলো ভাষানটেক থানার ক্যান্টনমেন্ট বোর্ড বাজার।

মাসুক মিয়া বলেন, প্রতিটি হাটে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার পাশাপাশি পুলিশ মোতায়ন করা হয়েছে। ছিনতাই ও চাঁদাবাজিসহ যেকোনো ধরনের অপকর্ম রোধ করতে কঠোর নজরদারি করছে পুলিশ।

ঈদের বিশেষ ট্রেন কোন কোন রুটে চলবে, জেনে নিন

এদিকে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম জানান, পবিত্র ঈদুল আজহা খুব সন্নিকটে। এই ঈদে অনেক মানুষ ঢাকা ছাড়েন। তাই আমরা কাফরুল থানা-পুলিশ সবসময় নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছি। আমরা বিভিন্ন স্থানে রাতের বেলা চেকপোস্ট করি, যাতে করে কেউ ছিনতাইয়ের কবলে না পড়েন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

June 22, 2026
ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

June 22, 2026
MP

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

June 22, 2026

Latest News

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

MP

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

muktadir

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

Sarwar

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

PM

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের

PM

মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

Lake

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর সাথে লেক ভ্রমণে ডা. জুবাইদা

পদোন্নতি বঞ্চিত

পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন যাচাইয়ে কমিটি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa