Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home এবার ভারতে সফরে আসছেন মলদ্বীপের প্রেসিডেন্ট! তার আগেই সামনে এল মুইজ্জুর “বিষাক্ত পদক্ষেপ”
আন্তর্জাতিক

এবার ভারতে সফরে আসছেন মলদ্বীপের প্রেসিডেন্ট! তার আগেই সামনে এল মুইজ্জুর “বিষাক্ত পদক্ষেপ”

By Tarek HasanMay 13, 20242 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : মলদ্বীপে (Maldives) ক্ষমতায় থাকা চিনের (China) দাস মোহাম্মদ মুইজ্জুর (Mohamed Muizzu) ভারতের (India) বিরুদ্ধে নেওয়া আরেকটি কৌশল প্রকাশ্যে এসেছে। তবে, এবার মলদ্বীপ সেনাবাহিনীর বিরোধিতায় পিছু হটতে হয়েছে মুইজ্জুকে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মলদ্বীপের রাষ্ট্রপতি ভারতীয় সামরিক অফিসারদের পাশাপাশি ভারতীয় সেনা চিকিৎসকদের দেশ থেকে বহিষ্কার করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু মুইজ্জুর নিজস্ব সেনাবাহিনী এর বিরোধিতা করায় মুইজ্জু সিদ্ধান্ত পরিবর্তন করেন। ইতিমধ্যেই মলদ্বীপের মিডিয়া পোর্টাল আধাধু এই তথ্য জানিয়েছে।

Modi-Muizzu-India-Maldives

এদিকে, মোহাম্মদ মুইজ্জুর এই বিভ্রান্তিকর পরিকল্পনা এমন এক সময়ে প্রকাশিত হয়েছে যখন মলদ্বীপে থাকা সমস্ত ভারতীয় সামরিক অফিসাররা ফিরে এসেছেন। জানিয়ে রাখি যে, মলদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের জন্য ১০ মে পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। আধাধু-র রিপোর্ট অনুসারে, মলদ্বীপ সরকার জানিয়েছে যে, চিকিৎসক হিসাবে কর্মরত সৈন্য ছাড়া সমস্ত ভারতীয় সৈন্য মলদ্বীপ ছেড়ে গেছে। সরকার জানিয়েছে যে মোট ৭৬ জন ভারতীয় সামরিক কর্মকর্তা ফিরে এসেছেন। শনিবার এক সাংবাদিক সম্মেলনে বিদেশমন্ত্রী মুসা জমির বলেন, গত ৩ মাসে মোট ৭৬ জন সামরিক কর্মী ৫ টি ভিন্ন তারিখে মলদ্বীপ ত্যাগ করেছেন।

৩ টি স্থানে ভারতীয় সেনা মোতায়েন করা হয়: উল্লেখ্য যে, মলদ্বীপে হেলিকপ্টার এবং বিমান পরিচালনায় সহায়তা করার জন্য ৭৬ জন ভারতীয় সামরিক আধিকারিক মলদ্বীপে উপস্থিত ছিলেন। এর মধ্যে আদ্দুর গান দ্বীপে ২৬ জন সেনা হেলিকপ্টার চালানোর জন্য ছিলেন। ২৫ জন সেনা লামু কাদেধুতে হেলিকপ্টার চালাতেন এবং ২৫ জন সেনা ধল হানিমাধুতে ডর্নিয়ার বিমান চালাতেন। ভারত নিজেই মলদ্বীপকে এই দু’টি হেলিকপ্টার এবং ডর্নিয়ার বিমান উপহার দিয়েছে।

সেনাবাহিনীর অনুরোধে সামরিক চিকিৎসকরা থেকে যান: বিদেশমন্ত্রী মুসা জমির মলদ্বীপে ভারতীয় সেনা চিকিৎসকদের উপস্থিতির কথা স্বীকার করেছেন এবং বলেছেন যে তাঁরা ২০১২ সালের সেপ্টেম্বর থেকে সেনাহিয়া সামরিক হাসপাতালে কাজ করছেন। মলদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স (MNDF) তাদের সাহায্যের জন্য অনুরোধ করেছিল। মুসা জানান, “যদি তাঁদের (সামরিক ডাক্তারদের) উপস্থিতি দেশের স্বাধীনতাকে প্রভাবিত করে, তবে রাষ্ট্রপতি (মুইজ্জু) তাঁদের অপসারণের জন্য ভারত সরকারকে অনুরোধ করতে চান। যদিও, এই মুহূর্তে এর কোনো প্রয়োজন নেই।”

প্রেম করছি, এতে মন ভালো থাকে: মন্দিরা

শীঘ্রই ভারতে আসবেন মুইজ্জু: এদিকে, মলদ্বীপের বিদেশমন্ত্রী মুসা জমির জানিয়েছেন, রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু শীঘ্রই সরকারি সফরে ভারতে আসবেন। নয়াদিল্লিতে সফরের সময়ে মুসা জমির ANI-কে জানান, “আমরা দিল্লি সফর নিয়ে আলোচনা করেছি। কিন্তু উভয় পক্ষের সুবিধার্থে আমরা ভেবেছিলাম একটু বিলম্ব করাই ভালো হবে। আসলে, এখনও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আমাদের আলোচনার সময় আমরা রাষ্ট্রপতির শীঘ্রই দিল্লি সফর নিয়ে আলোচনা করছি।”

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আগেই আন্তর্জাতিক আসছেন এবার এল তার পদক্ষেপ প্রেসিডেন্ট বিষাক্ত ভারতে মলদ্বীপের মুইজ্জুর মোহাম্মদ মুইজ্জুর সফরে সামনে
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
বাংলাদেশি ও রোহিঙ্গা

এআই দিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা খুঁজবে ভারত

February 2, 2026
মমতা

দিল্লিতে যে হুশিয়ারি দিলেন মমতা

February 2, 2026
দালাই লামা

গ্র্যামি জিতলেন দালাই লামা

February 2, 2026
Latest News
বাংলাদেশি ও রোহিঙ্গা

এআই দিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা খুঁজবে ভারত

মমতা

দিল্লিতে যে হুশিয়ারি দিলেন মমতা

দালাই লামা

গ্র্যামি জিতলেন দালাই লামা

Travel

১৮০০ বিদেশি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করল সৌদি

দালাই লামা

গ্র্যামি জিতলেন ৯০ বছর বয়সি ধর্মগুরু দালাই লামা

উত্তরপ্রদেশ

বিয়ের ২ মাসেই ফিকে ৯ বছরের প্রেম, স্ত্রীর হাতে খুন স্বামী

তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিত, বিশ্ববাজারে তেলের দাম কমলো

ট্রাম্প

কেনেডি সেন্টার বন্ধ করছেন ট্রাম্প

পরিবর্তনের সুফল

ইতালিতে নাগরিকত্ব আইনে সুখবর , সুবিধা পাবেন বাংলাদেশীরাও

বরাদ্দ বাড়ালো ভারত

বাংলাদেশের জন্য বরাদ্দ বাড়ালো ভারত

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.