Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ চাষিদের গোলা খালি হওয়ার পর বাড়ল ধানের দাম
জাতীয় বিভাগীয় সংবাদ সিলেট

চাষিদের গোলা খালি হওয়ার পর বাড়ল ধানের দাম

By Saiful IslamMay 29, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : হবিগঞ্জের হাওরাঞ্চলে এক সপ্তাহ আগেও ধানের দাম ছিল প্রতি মণ ৬৫০ টাকা। এ রকম দামে ধান বিক্রি করে চাষিদের প্রায় গোলা খালি হওয়ার মতো অবস্থা।
চাষিদের গোলা খালি হওয়ার পর বাড়ল ধানের দাম

Advertisement

আর এখন এসে ধানের দাম বেড়ে হয়েছে প্রতি মণ ৯৫০ টাকা। মাঝখানে শুধু ধানের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হলেন চাষিরা।

মৌসুমের শুরুর দিকে মিল মালিক এবং আড়ৎদাররা ধান ক্রয় করা বন্ধ রেখেছিলেন। এ জন্য প্রান্তিক কৃষকরা ধানের ন্যায্যমূল্য পাননি বলে অভিযোগ উঠেছে।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, জৈষ্ঠ্য মাসের শুরুর দিকে হবিগঞ্জে ধান কাটার ধুম ছিল। তখন ক্রেতারা মোটা ধান ৬০০ টাকা এবং চিকন ধান ৬৫০ টাকা মণে কিনেছেন। সেই ধানই তারা গত কয়েকদিন ধরে কিনছেন বেশি দামে।

সর্বশেষ শুক্রবার (২৭ মে) আজমিরীগঞ্জ উপজেলার হিলালপুর গ্রামে মোটা ধান বিক্রি হয়েছে ৯০০ টাকা এবং চিকন ধান ৯৮০ টাকা মণ দরে। কিন্তু এরই মধ্যে শতকরা ৯০ শতাংশ কৃষকের ধান বিক্রি প্রায় শেষ। হাতে গোনা কয়েকজন কৃষক এখন বেশিদামে ধান বিক্রি করতে পেরেছেন।

হিলালপুর গ্রামের কৃষক ওয়ারিশ মিয়া জানান, তিনি প্রায় ৬০০ মণ ধান বিক্রি করেছেন ৬০০-৬৫০ টাকা দরে। এখন প্রতি মণ ধান ৯৫০ টাকায় বিক্রি হলেও তার কোনো লাভ হয়নি। বাকিতে আনা সার-কীটনাশকের দাম দিতে এবং জমির আগামী মৌসুমের বর্গা দেওয়ার জন্য তিনি কম দামে ধান বিক্রি করতে বাধ্য হয়েছেন। এ জন্য লোকসানেই তার এবারের বোরো মৌসুম শেষ করতে হয়েছে।

একই কথা জানিয়েছেন হিলালপুর গ্রামের সামছুল আলম, জাহিদুল আলম, তুহেল মিয়া এবং মনির হোসেন নামে আরও কয়েকজন চাষি। তারা বলেন, শুরুর দিকে ধানের পাইকাররা সিন্ডিকেট করে বাজারে ধানের দাম বাড়াননি। সে সময় কম দামে ক্রয় করা ধান এখন তারা উচ্চ মূল্যে বিক্রি করবেন। সারাবছর কৃষকের কষ্টের ধানের মুনাফা মধ্যস্বত্বভোগীরাই নিয়ে যাচ্ছে।

বানিয়াচং উপজেলার কৃষক তৌফিক মিয়া বলেন, প্রতি বছরই কৃষকের গোলায় ধান থাকাকালে মূল্য কম থাকে। যখনই কৃষকের ধান বিক্রি শেষের দিকে আসে, তখন দাম বাড়ে। এভাবে চলতে থাকলে তিনি বোরো আবাদ করবেন না বলেও ক্ষোভ প্রকাশ করেছেন।

হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার মৌ আটোরাইস মিলের মালিক ফজলে রাব্বী রাসেল জানান, তিনি চট্টগ্রামে চাল সরবরাহ করেন। ধান কাটা শুরুর দিকে সেখানে চালের চাহিদা না থাকায় তিনি ধান ক্রয় করেননি। এখন চাহিদা বেড়েছে জন্য তিনি ধান ক্রয় করছেন। তাই হয়তো এখন দামও বেড়েছে।

তিনি আরও জানান, হাওর থেকে ধান এনে প্রক্রিয়া করতে অনেক টাকা খরচ হয়। এজন্য কৃষকদের কাছ থেকে বাজার মূল্যের চেয়ে কম দামে ধান ক্রয় করেন তারা।

হবিগঞ্জ মিল মালিক সমিতির সভাপতি আব্দুর রহমান বলেন, শুরুর দিকে মিল মালিকরা ধান ক্রয় করেননি। এখন তারা ধান মজুদ করছেন। এজন্য চাষিদের লোকসান হয়েছে এবং মধ্যস্বত্বভোগীরা লাভবান হয়েছেন।

আবারো চড়া রডের বাজার, দুই দিনে টনে বেড়েছে দুই হাজার টাকা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
সৌদি যুবরাজের চিঠি

তারেক রহমানকে সৌদি যুবরাজের চিঠি, সফরের আমন্ত্রণ

July 6, 2026
electricity

অতিরিক্ত বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা

July 6, 2026
ব্রাহমা গরু

ব্রাহমা গরু ও সাদিক অ্যাগ্রোর নানা দুর্নীতি: ১৩৩ কোটি টাকার মামলা, টিকল দেড় কোটি

July 6, 2026

Latest News

সৌদি যুবরাজের চিঠি

তারেক রহমানকে সৌদি যুবরাজের চিঠি, সফরের আমন্ত্রণ

electricity

অতিরিক্ত বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা

ব্রাহমা গরু

ব্রাহমা গরু ও সাদিক অ্যাগ্রোর নানা দুর্নীতি: ১৩৩ কোটি টাকার মামলা, টিকল দেড় কোটি

ভক্ত

কক্সবাজারে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল স্বরাষ্ট্রমন্ত্রীর ভক্তের

বন্যার পূর্বাভাস

চলতি সপ্তাহে দেশের ৫ জেলায় বন্যার পূর্বাভাস

Jongol

ব্যর্থ প্রেমের কষ্টে ১৫ বছর জঙ্গলে একাকী জীবন

স্বামী

স্ত্রী হত্যার পর মাটিচাপা, নিখোঁজের জিডি করতে গিয়ে আটক স্বামী

এলজিআরডি মন্ত্রী

কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে ফ্যাসিস্ট সরকার : এলজিআরডি মন্ত্রী

PM

প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা

৭ বছরের শিশু

৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa