জুমবাংলা ডেস্ক : ঢাকা ওয়াসার এটিএম বুথের পানির দাম বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। আগে প্রতি লিটার পানি গ্রাহক ৪০ পয়সা দিয়ে কিনতেন। মঙ্গলবার থেকে প্রতি লিটার কিনতে হচ্ছে ৮০ পয়সা করে। প্রতি লিটার পানির মূল্য ৭০ পয়সা ধার্য করা হয়েছে। এর সঙ্গে ভ্যাট যুক্ত হচ্ছে ১০ পয়সা।

Advertisement

ওয়াসার কর্মকর্তারা বলছেন, যে দামে ওয়াসা এটিএম বুথের মাধ্যমে গ্রাহককে পানি দেয় তাতে খরচ ওঠে না। তাই বিদ্যুতের দাম ও বর্তমান বৈশ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে ওয়াসার এটিএম বুথের পানির দাম বাড়ানো হয়েছে। জানা যায়, ঢাকার যেসব এলাকায় পানির মান খারাপ, সেসব এলাকায় সুপেয় এ পানির চাহিদা ব্যাপক। কম সময়ের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ঢাকা ওয়াসার ওয়াটার এটিএম বুথ প্রকল্প।

ঢাকা ওয়াসা হঠাৎ পানির দাম বাড়ানোর কারণে ক্ষোভ প্রকাশ করছেন গ্রাহকরা। হঠাৎ এক লাফে এত দাম বৃদ্ধির কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন তারা-এমনিতেই ঢাকা ওয়াসা বাসাবাড়িতে যে পানি সরবরাহ করে, তা বিশুদ্ধ নয়। এটিএম বুথে এর বিকল্প চাহিদা মেটায়। পানির দাম দ্বিগুণ বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই।

জানা যায়, বর্তমানে ঢাকা ওয়াসার ৩২১টি পানির এটিএম বুথ রয়েছে। এর মধ্যে চালু আছে ২৯৪টি। ওয়াসার পানির পাম্পগুলোয় এসব এটিএম স্থাপন করা আছে। এটিএম বুথের মাধ্যমে সেখান থেকে গভীর নকলকূপের পানি গ্রাহকের নেওয়ার সুযোগ রয়েছে। এরই মধ্যে বুথে বুথে নোটিশ দিয়ে গ্রাহকদের জানিয়ে দেওয়া হয়েছে দাম বৃদ্ধির কথা।

এটিএম বুথ থেকে গ্রাহককে পানি সংগ্রহ করতে হলে বুথসংলগ্ন অফিস থেকে ৫০ টাকা দিয়ে একটি কার্ড সংগ্রহ করতে হয়। সেখান থেকেই কার্ডে টাকা রিচার্জ করতে হয়। সর্বনিু ১০ থেকে সর্বোচ্চ ৯৯৯ টাকা রিচার্জ করা যায়। এরপর ওই কার্ডটি এটিএম বুথে প্রবেশ করিয়ে প্রয়োজন অনুযায়ী পানি সংগ্রহ করা যায়। প্রতিদিন গড়ে প্রায় ১৪ লাখ লিটার পানি বিক্রি করছে ঢাকা ওয়াসা।

ঢাকা ওয়াসার ওয়াটার এটিএম বুথ প্রকল্পের পরিচালক ও নির্বাহী প্রকৌশলী রামেশ্বর দাস বলেন, ‘শুরুতে শহরের নিুবিত্ত শ্রেণির লোকজনকে বিশুদ্ধ পানি দেওয়ার লক্ষ্যে এটিএম বসানো হয়েছিল। এটিএমের পানির মানের কারণে এখন সব শ্রেণির লোকজনই গ্রাহক হচ্ছেন। এই পানির গুণগত মান বোতলজাত পানির মতোই।’

২০২২ সালের ১৮ নভেম্বর রাজধানীবাসীকে কম খরচে বিশুদ্ধ পানি সরবরাহে ঢাকা ওয়াসার সঙ্গে যৌথভাবে ওয়াটার এটিএম বুথ স্থাপনের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাওয়ার্ড ফর করপোরেট এক্সিলেন্স (এসিই) পুরস্কার পেয়েছে ড্রিংকওয়েল নামে একটি সংস্থা।

দেশের ১০ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.