Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার শুক্রবার ২ দিনের সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাতীয় স্লাইডার

শুক্রবার ২ দিনের সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী

By Tarek HasanJune 19, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : পূর্বনির্ধারিত দ্বিপক্ষীয় সফরের অংশ হিসেবে আগামী ২১ জুন শুক্রবার ভারতের দি‌ল্লিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে রাষ্ট্রীয় সফর করবেন বাংলাদেশ সরকার প্রধান। গুরুত্বপূর্ণ এ দ্বিপাক্ষিক সফর উপলক্ষে ২১ থেকে ২২ জুন নয়া দিল্লিতে অবস্থান করবেন তিনি। প্রধানমন্ত্রীর দফতরের প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সর্বশেষ গত ৮ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতে গিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা

Advertisement

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফরসঙ্গী দল ২১ জুন শুক্রবার বেলা ২টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে পালাম বিমান বন্দরের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। দিল্লিতে পৌঁছার পর এ দিনই (২১ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর।

দ্বিতীয় দিনের শুরুতে নয়া দিল্লির ফোরকোর্টে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। প্রধানমন্ত্রী সশস্ত্র সালাম গ্রহণ ও গার্ড অব অনার পরিদর্শন করবেন। এসময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হবে। ভারতের রাষ্ট্রপতির সঙ্গে আনুষ্ঠানিক ছবিও তোলা হবে এই পর্বে।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজঘাটে অবস্থিত মহাত্মা গান্ধীর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও পরিদর্শন বইয়ে সই করবেন।

একইদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক উপলক্ষে হায়দ্রাবাদ হাউসে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। প্রতিনিধি পর্যায়ে আলোচনা এবং দুই দেশের মধ্যে স্বাক্ষরিত এমওইউ ও চুক্তি বিনিময় এবং দুই নেতার প্রেস বিবৃতি অনুষ্ঠানের আয়োজন করা হবে একই সঙ্গে।

উত্তর কোরিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি করলেন পুতিন

পরে দুই দেশের প্রধান রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজে যোগ দিবেন।

পরের পর্বে ২২ জুন বিকালে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

সব ঠিক থাকলে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকা ফিরবেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
অনুদান

ছাত্র আন্দোলনে নিহত ছেলের ‘অনুদানের টাকায়’ বাবার বিরুদ্ধে দ্বিতীয় বিয়ের অভিযোগ

June 29, 2026
ফখরুল

‘মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য জামায়াতে ইসলামী কখনও জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেনি’

June 29, 2026
অনুপস্থিত

আকস্মিক পরিদর্শনে অফিসে অনুপস্থিতি, নরসিংদীর এসিল্যান্ডসহ ৮ কর্মকর্তাকে শোকজ

June 29, 2026

Latest News

অনুদান

ছাত্র আন্দোলনে নিহত ছেলের ‘অনুদানের টাকায়’ বাবার বিরুদ্ধে দ্বিতীয় বিয়ের অভিযোগ

ফখরুল

‘মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য জামায়াতে ইসলামী কখনও জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেনি’

অনুপস্থিত

আকস্মিক পরিদর্শনে অফিসে অনুপস্থিতি, নরসিংদীর এসিল্যান্ডসহ ৮ কর্মকর্তাকে শোকজ

নবম পে-স্কেল

তিন নয়, দুই ধাপে বাস্তবায়ন হতে পারে নবম পে-স্কেল

health minister

সরকারি আদেশে আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল, সংসদে মন্ত্রী বললেন স্থগিত

ফ্ল্যাট বানাবে সরকার

দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার

শেখ হাসিনা

এ বছরই আমি দেশে ফিরব : শেখ হাসিনা

ডিএমপি

তুরাগ নদে মরদেহ উদ্ধার নিয়ে ছড়ানো তথ্য ভুয়া : ডিএমপি

BCS

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার ১৩২০ জন

pmo

উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa