জুমবাংলা ডেস্ক : দুই দিনের সফরে আজ গোপালগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পঞ্চমবারের মতো সরকার গঠনের পর সরকারপ্রধান হিসেবে এটা তার প্রথম সফর। এ সফরকে কেন্দ্র করে গোপালগঞ্জ উৎসবমুখর হয়ে উঠেছে। একইসঙ্গে সেখানে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

প্রধানমন্ত্রী

Advertisement

শনিবার সকালে সড়ক পথে ঢাকা থেকে টুঙ্গিপাড়া পৌঁছাবেন শেখ হাসিনা। টুঙ্গিপাড়া পৌঁছে প্রথমে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। পরে নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে তিনি জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা জানাবেন। এসময় তার পরিবারের সদস্যরাও উপস্থিত থাকবেন।

এদিন বিকালে তিনি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে।

অনুমতি ছাড়া শরীর স্পর্শ করা যাবে না : সামিয়া অথৈ

ওই দিন রাতে তিনি টুঙ্গিপাড়ার নিজ বাসভবনে রাত কাটাবেন। পরের দিন রবিবার (১৪ জানুয়ারি) বিকালে কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। শুভেচ্ছা বিনিময় শেষে ওই দিন তিনি সড়ক পথে ঢাকায় ফিরবেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.