Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home নিউ ইয়র্কের মসজিদে জুমা পড়ালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

নিউ ইয়র্কের মসজিদে জুমা পড়ালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

By Tarek HasanSeptember 24, 20232 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির একটি মসজিদে জুমার নামাজ পড়িয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহিম। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) নিউ ইয়র্ক সিটির প্রথম মসজিদ ইসলামিক কালচারাল সেন্টারে (আইসিসিএনওয়াই) তিনি নামাজ পড়ান। একজন বিদেশি নেতা হিসেবে মসজিদটিতে এবারই প্রথম তিনি জুমার নামাজে ইমামতি করেন। এ সময় জুমার আগে কোরআন তিলাওয়াত করেন এবং আজান দেন বাংলাদেশের খ্যাতিমান কারি শায়খ আহমাদ বিন ইউসুফ।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

মালয় মেইল সূত্রে জানা যায়, জাতিসংঘের ৭৮তম অধিবেশনে অংশ নিতে আনোয়ার ইবরাহিম নিউ ইয়র্কে অবস্থান করছেন। শুক্রবার জুমার নামাজে অংশ নিতে তিনি নিউ ইয়র্ক সিটির প্রথম মসজিদে যান। সেখানে তিনি জুমার আগে বক্তব্য প্রদান করেন এবং নামাজের ইমামতি করেন। নামাজের পর এক ব্যক্তি তাঁর হাতে কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী1

জুমার আগে আনোয়ার ইবরাহিম মালয়েশিয়ায় বহুজাতিক ও বহুধর্মীয় সমাজ পরিচালনার অভিজ্ঞতা তুলে ধরেন। উপস্থিত প্রায় হাজারসংখ্যক মুসল্লির উদ্দেশে তিনি বলেন, ‘আমরা সব সময় পারস্পরিক বোঝাপড়া ও সহনশীলতা প্রচার করার চেষ্টা করি। আমরা অন্যদের সংস্কৃতি ও ধর্ম বোঝার প্রয়োজনীয়তা তুলে ধরেছি। কেননা সমাজে শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাসের জন্য এসব উপকরণ খুবই গুরুত্বপূর্ণ।’

মুসলিম ঐক্য ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার গুরুত্ব তুলে ধরে আনোয়ার ইবরাহিম বলেন, ‘একজন মুসলিমের জীবনের সব ক্ষেত্রে ইসলামী অনুশাসন পালন করা কর্তব্য। যেন অমুসলিমরা আমাদের দেখেই ইসলাম সম্পর্কে আগ্রহী হয়। আমাদের শুধুমাত্র ধর্মীয় জ্ঞান লাভ করে ক্ষান্ত হওয়া যাবে না; বরং আধুনিক প্রযুক্তি খাতেও ভালো দক্ষতা থাকতে হবে।’ তা ছাড়া মুসলিম ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি সবার সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ইসলামোফোবিয়া প্রতিরোধে ‘মালয়েশিয়া মাদানি’ ধারণার ব্যাখ্যা তুলে ধরেন।

বিশ্বকাপের পর বিপিএলও খেলা হচ্ছে না ইবাদতের

তিনি বলেন, ‘যখন বিভিন্ন দেশে কোরআন পোড়ানোর ঘটনা ঘটছিল, তখন মালয়েশিয়া পবিত্র কোরআনের ১০ লাখ কপি ছাপিয়েছে। এরপর আমরা ১৫ হাজার কপি সুইডেনে পাঠিয়েছি, যেন তারা কোরআন দেখে, তা নিয়ে চিন্তাভাবনা করে এবং অজ্ঞতার কারণে সংঘাত না করে।’
ইসলামিক সেন্টারের ইমাম সাদ জুল্লাহ বলেন, ‘মুসলিমবিশ্বের প্রশংসিত নেতা আনোয়ার ইবরাহিম আমাদের মসজিদে উপস্থিত হওয়ায় আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। দিনটি আমাদের জন্য ঐতিহাসিকভাবে স্মরণীয়। কারণ তিনিই প্রথম বিশ্বের খ্যাতিমান নেতা, যিনি এই সেন্টার পরিদর্শন করেছেন এবং এখানে জুমা পড়িয়েছেন।’ সূত্র : মালয় মেইল

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আন্তর্জাতিক ইয়র্কের জুমা নিউ পড়ালেন প্রধানমন্ত্রী মসজিদে মালয়েশিয়ার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহিম
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

February 7, 2026
জাপানের সঙ্গে অর্থনৈতিক চুক্তি

জাপানের সঙ্গে অর্থনৈতিক চুক্তি, কী কী সুবিধা পাবে বাংলাদেশ

February 7, 2026
মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসী

মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা

February 7, 2026
Latest News
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

জাপানের সঙ্গে অর্থনৈতিক চুক্তি

জাপানের সঙ্গে অর্থনৈতিক চুক্তি, কী কী সুবিধা পাবে বাংলাদেশ

মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসী

মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা

বিশ্ববাজারে স্বর্ণের দাম

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

ভূমিকম্প

মাত্র সাড়ে চার ঘণ্টার ব্যবধানে ১৩ বার ভূমিকম্পে কাঁপলো সিকিম

ওমানে ইরান-যুক্তরাষ্ট্র

ওমানে ইরান-যুক্তরাষ্ট্রের বৈঠক শুরু

'চেরি ব্লসম' উৎসব

অতিরিক্ত পর্যটকের চাপে জাপানে ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল

উটকে দেয়া হবে পাসপোর্ট

উটের জন্য পাসপোর্ট চালু করল সৌদি আরব

ভারতীয় ভিসা

ভারতীয় ভিসার জন্য নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

ভারতে তিন বোন

ভারতে তিন বোনের আত্মহত্যা, যা জানা গেল

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.