Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা দ্রুতগতির বলের নতুন রেকর্ড গড়লেন প্রোটিয়া পেসার
ক্রিকেট (Cricket) খেলাধুলা

দ্রুতগতির বলের নতুন রেকর্ড গড়লেন প্রোটিয়া পেসার

By Tarek HasanMarch 6, 20242 Mins Read

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্বের দ্রুতগতির বোলিং নিয়ে একটাসময় নিয়মত লড়ে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার ব্রেট লি এবং পাকিস্তানের শোয়েব আখতার। ২০০৩ বিশ্বকাপে দুজনেই গতির ঝড় তুলেছেন। সেই যুদ্ধে অবশ্য জিতেছিলেন শোয়েব। পাকিস্তানি পেসা করেছেন এযাবতকালের সবচেয়ে দ্রুতগতির বল। স্পিডোমিটার অনুযায়ী, ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার বেগে বল ছুঁড়েছিলেন তিনি।

দ্রুতগতির বোলিং

Advertisement

পুরুষদের ক্রিকেট কিংবা সামগ্রিক ক্রিকেটে সহসাই শোয়েব আখতারকে কেউ ছাড়িয়ে যাবেন, এমনটা ভাবাও কষ্টকর। তবে নারী ক্রিকেটে প্রতিনিয়ত চলছে রেকর্ড ভাঙ্গাগড়ার কাজ। গেলবছর আইপিএলেই ঘণ্টায় ১৩০.৫ কিলোমিটার গতিতে বল করেছিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যালিস পেরি। সেটাই গতকাল ভাঙলেন শাবনিম ইসমাইল।

ভারতের নারী প্রিমিয়ার লিগে মঙ্গলবার দিল্লি ক্যাপিটালস–মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে এই কীর্তি গড়েন শাবনিম ইসমাইল। মুম্বাইয়ের প্রোটিয়া পেসার শাবনিম ইসমাইলের ফুল লেংথের বলে ব্যাট লাগাতে পারেননি দিল্লির অধিনায়ক মেগ ল্যানিং। বল ল্যানিংয়ের প্যাডে লাগলে এলবিডব্লুর জোরালো আবেদন করেন ইসমাইল সতীর্থরা। যদিও তাতে সায় দেননি আম্পায়ার।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অবশ্য সেই বলেই ঘটল রেকর্ড। ল্যানিংকে করা শাবনিমের বলটির গতি ছিল ঘণ্টায় ১৩২.১ কিলোমিটার। যদিও সম্প্রচারকারী টিভির স্পিডমিটার সেটির গতি দেখিয়েছে ঘণ্টায় ১৩৮.৩ কিলোমিটার। তবে যাইই ঘটুক না কেন, এটাই যে মেয়েদের ক্রিকেটে দ্রুততম বল, তা নিয়ে নেই কোনো দ্বিমত।

শাবনিম এরই মধ্যে দিয়ে প্রথম নারী ক্রিকেটার হিসেবে ঘণ্টায় ১৩০ কিলোমিটারের বেশি গতিতে বল করেছেন। ৩৫ বছর বয়সী ইসমাইল অবশ্য নিজের গড়া রেকর্ডের ব্যাপারে জানতেনই না, ‘আমি যখন বল করছিলাম, তখন বড় স্ক্রিনের দিকে তাকাইনি।’

ঘুরে দাঁড়ানোর মিশনে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম বলের রেকর্ডটাও শাবনিমেরই। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ম্যাচে ঘণ্টায় ১২৮ কিলোমিটার গতিতে বল করেছিলেন। ২০২২ ওয়ানডে বিশ্বকাপে দুবার ঘণ্টায় ১২৭ কিলোমিটার গতি তুলেছিলেন তিনি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
Mbappy

বিশ্বকাপে স্বপ্নভঙ্গের পর এমবাপ্পের আক্ষেপ

July 15, 2026
Messi

ফুটবল ইতিহাসের সবচেয়ে রহস্যময় ছবি

July 15, 2026
স্পেনের কোচ

ফাইনালে প্রতিপক্ষ হিসেবে যে দলকে চাচ্ছেন স্পেনের কোচ

July 15, 2026

Latest News

Mbappy

বিশ্বকাপে স্বপ্নভঙ্গের পর এমবাপ্পের আক্ষেপ

Messi

ফুটবল ইতিহাসের সবচেয়ে রহস্যময় ছবি

স্পেনের কোচ

ফাইনালে প্রতিপক্ষ হিসেবে যে দলকে চাচ্ছেন স্পেনের কোচ

ICC

নতুন বৈশ্বিক টুর্নামেন্ট আনছে আইসিসি

WorldCup

আর্জেন্টিনা না ইংল্যান্ড? জুয়ার বাজারে বিশ্বকাপ ফাইনালে এগিয়ে কারা

আর্জেন্টিনা

সেমিফাইনালের আগে আর্জেন্টিনার কোচের মুখে বাংলাদেশের নাম কেন?

আর্জেন্টিনাকে বিশ্বকাপ

আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর

ম্যারাডোনা

‘ম্যারাডোনা যা করেছিলেন, সেটা শুধু মেসিই পারবেন’

Argentina

আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, কারা যাবে ফাইনালে? জানাল সুপারকম্পিউটার

আর্জেন্টিনা

ইংল্যান্ডকে হারানো আর্জেন্টিনার কাছে যুদ্ধ জয়ের সমান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa