স্পোর্টস ডেস্ক : বিশ্বের অন্যতম সেরা ফুটবল দল ব্রাজিল। অবশ্য তাদের ফুটবলাররাও অনন্য প্রতিভার অধিকারী। নানান সময়ে বিশ্ব ফুটবলে আধিপত্য দেখানো ফুটবলারদের সংখ্যা নেহাতই কম নয়। তবে সেলেসাও ফুটবলার মানেই নারী-সঙ্গ, পার্টি আর প্রশ্নবিদ্ধ রাত্রি-জীবন এবং ফুলস্বরূপ প্রতিভার অপচয়। প্রতিভার অপচয় করেননি এমন ফুটবলারদেরও নৈতিকতা নিয়ে প্রশ্ন অনেক।

kaka

Advertisement

কিংবদন্তি পেলে থেকে গাহিঁশা, রোনালদো থেকে রোনালদিনিও, রবিনিও কিংবা আলভেজ- তালিকায় চাইলেই অসংখ্য ফুটবলারের নাম যোগ করা যেত। কিন্তু এই তালিকায় কাকা ছিলেন ব্যতিক্রম।

২০০২ বিশ্বকাপজয়ী কাকা ব্যক্তিগত জীবনে বরাবরই ছিলেন একনিষ্ঠ। মাঠের মতো তার মাঠের বাইরের জীবনেও অনুকরণীয়। স্বাভাবিকভাবেই ২০১৫ সালে খবরটা একটা ধাক্কা হয়ে এসেছিল। সংসার জীবন দশ বছর পূর্ণ হওয়ার আগেই বিচ্ছেদ হয় ব্রাজিলিয়ান প্লে-মেকার ও ক্যারোলিন সেলিকোর।

যদিও সেসময় তাদের বিচ্ছেদ নিয়ে সেভাবে কিছুই জানা যায়নি। তবে এতদিন পর বিচ্ছেদের কারণ জানালেন ব্রাজিলিয়ান গায়িকা ও ইনফ্লুয়েন্সার ক্যারোলিন। তার কথায়, কাকা নাকি একটু বেশি ভালো মানুষ ছিলেন তার জন্য। আর এ কারণেই বিচ্ছেদের পথে হাঁটতে হয়েছে তাকে।

এল পাইসকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যারোলিন বলেছেন, ‘কাকা আমার সঙ্গে কখনো প্রতারণা করেনি। সবসময় আমার সঙ্গে ভালো আচরণ করেছে, আমাকে অসাধারণ একটি পরিবার দিয়েছে। কিন্তু আমি সন্তুষ্ট হতে পারিনি, সবসময় মনে হতো কী যেন নেই। সমস্যা হলো, আমার জন্য সে বেশি নিখুঁত ছিল।’

ক্যারোলিনের এমন মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শোরগোল পড়েছে। অনেকেই প্রশ্ন করছেন, একজন ব্যালন ডি’র জয়ী, বিশ্বসেরা সুদর্শন ফুটবলার, যার চারিত্রিক কোনো দোষ নেই এবং সঙ্গীর প্রতি একনিষ্ঠ, তিনিও যদি এমন সমস্যায় পড়েন, তবে সাধারণ মানুষের সংসার টিকে থাকবে কীভাবে?

উল্লেখ্য, ২০০২ সালে ১৫ বছর বয়সী ক্যারোলিনের সঙ্গে প্রথম দেখা হয় কাকার। প্রচণ্ড ধর্মভীরু কাকার দেখাদেখি ক্যারোলিনও চার্চের পেস্টর বনে যান। ২০০৫ সালে এই দুজন বিয়ে করেন সাও পাওলোর এক চার্চে।

আদর্শ দম্পতির উদাহরণ মানা হতো কাকা-ক্যারোলিন জুটিকে। তাদের দুজন সন্তানও আছে। কিন্তু ২০১৫ সালে দুজনে সামাজিক যোগাযোগমাধ্যমে ডিভোর্সের ঘোষণা দেন। তখন জানা যায়, সিদ্ধান্তটা দুজন মিলেই নিয়েছেন। এরপর দুজন নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।

আইপিএল অভিষেকে ঝড় তুলে ‘নতুন ম্যাক্সওয়েল’ বললেন, ‘এটা পুরো ভিন্ন দুনিয়া’

এদিকে ক্যারোলিনের সঙ্গে বিচ্ছেদের পর কাকা আবারো সংসার পেতেছেন। ক্যারোলিনা বাতিস্তার সঙ্গে আরো দুই সন্তান আছে তার। ওদিকে ক্যারোলিন বর্তমানে সম্পর্কে জড়িয়েছেন মোটর সাইক্লিস্ট এদুয়ার্দো স্কারপার সঙ্গে। এই জুটি তাদের প্রথম সন্তানের অপেক্ষায় দিন গুনছেন এখন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.