জুমবাংলা ডেস্ক : বাস রুট রেশনালাইজেশন কমিটি (বিআরসিসি) ১ সেপ্টেম্বর থেকে আরও ৩টি নতুন রুটে ২০০টি বাস চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
নগর পরিবহন

Advertisement

মঙ্গলবার দুপুরে (২১ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৩তম সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়।

ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস সভা শেষে সাংবাদিকদের বলেন, যাত্রীছাউনি, বাসসহ নতুন তিনটি যাত্রাপথের যেসব অবকাঠামোর উন্নয়ন প্রয়োজন, ৩০ জুলাইয়ের মধ্যে তা সম্পন্ন করা হবে এবং আমরা তা চালু করব ১ সেপ্টেম্বর।

নতুন ৩টি নতুন রুট হলো-

ঘাটারচর (কেরানীগঞ্জ) থেকে ভুলতা (নারায়ণগঞ্জ) হয়ে ফার্মগেট; ঘাটারচর থেকে মেঘনা ঘাট (কাঁচপুর) হয়ে বসিলা (মোহাম্মদপুর) এবং সায়েন্স ল্যাব; ঘাটারচর থেকে কাকরাইল হয়ে নারায়ণগঞ্জ।

বাস রুট রেশনালাইজেশন কমিটির সদস্য ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামও সভায় ছিলেন। এ সময় সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, রাজউকের চেয়ারম্যান আনিছুর রহমান এবং বিআরটিএ, ডিটিসিএ, ডিএমপিসহ রেশনালাইজেশন কমিটির অন্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বছরের ২৬ ডিসেম্বর মোহাম্মদপুরে ঢাকা নগর পরিবহনের কার্যক্রম উদ্বোধন করা হয়।

দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাস ভাড়া নিয়ে সুখবর

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.