Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home কেজি দরে বিক্রি হবে কেটে ফেলা ৭৪টি গাড়ি
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

কেজি দরে বিক্রি হবে কেটে ফেলা ৭৪টি গাড়ি

By Saiful IslamAugust 2, 2024Updated:August 2, 20242 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : চট্টগ্রাম কাস্টমসের নতুন অকশন শেডে কেটে ফেলা ৭৪টি গাড়ি কেজি দরে বিক্রির উদ্যোগ নিয়েছে কাস্টমস কর্র্তৃপক্ষ। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে প্রাথমিকভাবে অনলাইন নিলাম অথবা প্রকাশ্য নিলামে তোলার সিদ্ধান্ত নেওয়া হলেও দেশের চলমান পরিস্থিতির কারণে সেটি পেছাতে পারে বলছেন সংশ্লিষ্টরা। এর আগে গত মাসের ২৫ জুন থেকে চট্টগ্রামের একটি শিল্পগ্রুপের সহযোগিতায় গাড়িগুলো কাটা হয়। এসব গাড়ির মধ্যে ছিল মাইক্রোবাস, প্রাইভেটকার, টয় কার, নিশান জিপ, ডাম্প ট্রাক, ডাবল কেবিন পিকআপ, মিনি পিকআপ ভ্যান, এলপি গ্যাস ভাউচার, এসি বাস, মিনি কাভার্ড ভ্যানের মতো গাড়ি। তবে মামলা সংক্রান্ত জটিলতায় ৪৭টি গাড়ি কাটতে পারেনি কাস্টমস।

চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৮ জুলাই চট্টগ্রাম বন্দর ভবনে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তৎকালীন মুখ্য সচিব আহমেদ কায়কাউস। বৈঠকে চট্টগ্রাম বন্দরে খালাস না হওয়া দীর্ঘদিনের পুরনো পণ্য সরাতে একটি কমিটি গঠন করা হয়। সে কমিটিতে আহ্বায়ক করা হয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক এবং সদস্য সচিব করা হয় চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখার উপ–কমিশনারকে। ওই কমিটির সমন্বয়ে চট্টগ্রাম বন্দরের পুরাতন নিলাম গোলায় পড়ে থাকা গাড়িসহ বিভিন্ন পণ্য গত বছরের জানুয়ারির দিকে নতুন নিলাম শাখার আঙিনায় স্থানান্তর করে।

পরবর্তীতে চট্টগ্রাম কাস্টমসের নিলাম শাখা ১২১টি গাড়ির বিষয়ে বিআরটিএ কর্তৃপক্ষের কাছে চিঠি লিখে। চিঠির জবাবে বিআরটিএ গাড়িগুলো ধ্বংসের জন্য সুপারিশ করে। এর মধ্যে গত বছরের ১৮ অক্টোবর চট্টগ্রাম কাস্টমস নিলাম শাখা গণবিজ্ঞপ্তি জারি করে। পরে ১২১টি গাড়ি থেকে পুনরায় যাচাই বাছাই শেষে ৭৪টি গাড়ি কাটার সিদ্ধান্ত হয়।

চট্টগ্রাম কাস্টমসের কয়েকজন নিয়মিত বিডার (নিলামে অংশগ্রহণকারী) জানান, চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে আমদানি পণ্য নামার ৩০ দিনের মধ্যে আমদানিকারককে সরবরাহ নিতে হয়। এই সময়ের মধ্যে কোনো আমদানিকারক পণ্য সরবরাহ না নিলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কাস্টমসের নিলাম শাখায় আরএল (অখালাসকৃত চালানের তালিকা) প্রেরণ করে। তখন নিলাম শাখা সংশ্লিষ্ট আমদানিকারককে নোটিশ দেয়। নোটিশের ১৫ দিনের মধ্যেও পণ্য সরবরাহ না নিলে সর্বমোট ৪৫ দিনের মধ্যে পণ্য নিলামে তুলতে পারে কাস্টমস। কিন্তু চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ এসব গাড়ি যদি আইন মেনে নিলামে তুলত, তাহলে রোদ–বৃষ্টিতে এভাবে নষ্ট হতো না। এছাড়া সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আয় হতো।

চট্টগ্রাম কাস্টম হাউসের উপ–কমিশনার মো. সাইদুল ইসলাম বলেন, চট্টগ্রাম কাস্টমসে নিলাম অযোগ্য অখালাসকৃত ৭৪টি গাড়ি কাটা সম্পন্ন হয়েছে। এখন স্ক্র্যাপ হিসেবে কেজি দরে বিক্রি করা হবে।

উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরে ২০–২৫ বছর আগে আমদানি হওয়া অখালাসকৃত মোট ১৮২টি গাড়ি রোদ–বৃষ্টিতে নষ্ট হয়ে যায়। নিলাম অযোগ্য এসব গাড়ির মধ্যে ১০৮টিতে মামলা থাকার কারণে চট্টগ্রাম কাস্টমস সিদ্ধান্ত নিতে পারেনি।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
৭৪টি কেজি কেটে গাড়ি? চট্টগ্রাম দরে ফেলা বিক্রি বিভাগীয় সংবাদ হবে
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

February 4, 2026
Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

February 4, 2026
বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

February 4, 2026
Latest News
Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.