Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ‘চোখে দেখে’ নিয়ন্ত্রণ করা হবে যানবাহনের গতি
জাতীয়

‘চোখে দেখে’ নিয়ন্ত্রণ করা হবে যানবাহনের গতি

By Tarek HasanMay 14, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : দেশের সড়ক-মহাসড়কে চলাচলের জন্য যানবাহনের গতিসীমা নির্ধারণ করে দিয়েছে সরকার। গতিসীমা লঙ্ঘনের জন্য রাখা হয়েছে জেল-জরিমানার বিধান। শুধু নেই গতিসীমা লঙ্ঘন করা যানবাহন শনাক্তের পর্যাপ্ত ব্যবস্থা। হাইওয়ে পুলিশ গতি শনাক্তের এক ধরনের যন্ত্র ‘‌স্পিড গান’ ব্যবহার শুরু করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

speed

Advertisement

একইভাবে অতিরিক্ত গতির যানবাহন শনাক্তে প্রয়োজনীয় অবকাঠামো নেই অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)। এমন প্রেক্ষাপটে আপাতত ‘‌চোখে দেখে’ যানবাহনের গতি নিয়ন্ত্রণ করার কথা বলছেন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা।

সম্প্রতি বাংলাদেশে প্রথমবারের মতো মোটরযানের গতিসীমা সংক্রান্ত একটি নির্দেশিকা প্রণয়ন করেছে বিআরটিএ। ‘‌মোটরযানের গতিসীমা সংক্রান্ত নির্দেশিকা, ২০২৪’ প্রণীত হয়েছে ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের আলোকে।

গতিসীমা সম্পর্কিত এক বিআরটিএর প্রজ্ঞাপনে বলা হয়েছে, এক্সপ্রেসওয়ে ও জাতীয় মহাসড়কে (‘এ’ ক্যাটাগরি) পণ্যবাহী যান চলাচলের সর্বোচ্চ গতিসীমা হবে ঘণ্টায় ৫০ কিলোমিটার। মোটরসাইকেলের ক্ষেত্রে এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ গতিসীমা হবে ৬০ কিলোমিটার। আর জাতীয় মহাসড়কে (‘এ’ ক্যাটাগরি) চলতে পারবে সর্বোচ্চ ৫০ কিলোমিটার গতিতে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এক্সপ্রেসওয়ে ও জাতীয় মহাসড়কে (‘এ’ ক্যাটাগরি) প্রাইভেট কার, মাইক্রো ইত্যাদি হালকা যাত্রীবাহী মোটরযানের সর্বোচ্চ গতিসীমা হবে ঘণ্টায় ৮০ কিলোমিটার। এ দুই ধরনের সড়কে বাস-মিনিবাসসহ যাত্রীবাহী ভারী যানবাহনের সর্বোচ্চ গতিসীমাও হবে ৮০ কিলোমিটার। মোটরসাইকেলের ক্ষেত্রে এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ গতিসীমা হবে ৬০ কিলোমিটার। আর জাতীয় মহাসড়কে (‘এ’ ক্যাটাগরি) চলতে পারবে সর্বোচ্চ ৫০ কিলোমিটার গতিতে। ট্রেইলরযুক্ত আর্টিকুলেটেড মোটরযানের সর্বোচ্চ গতিসীমা হবে ৫০ কিলোমিটার।

সড়ক পরিবহন আইন অনুযায়ী, গতিসীমা লঙ্ঘনের শাস্তি সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড।

নির্দেশিকা এরই মধ্যে কার্যকর করা শুরু হয়ে গেছে বলে কাছে দাবি করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী। তিনি বলেন, ‘‌বিআরটিএ এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে। পুলিশ কাজ করছে। বাস্তবায়নকারী সংস্থাগুলোর লোকজন মাঠে আছে। বিআরটিএ আছে, জেলা পুলিশ আছে, হাইওয়ে পুলিশ আছে, মেট্রোপলিটন পুলিশ আছে। সিটি করপোরেশন, পৌরসভা—সবারই ম্যাজিস্ট্রেট আছে। সবাই কাজ করছে।’

গতিসীমা কীভাবে নিরূপণ করা হচ্ছে এমন প্রশ্নে তিনি বলেন, ‘পুলিশের কাছে স্পিড গান আছে। বিআরটিএও কিছু স্পিড গান কেনার উদ্যোগ নিয়েছে। তবে এগুলো প্রয়োজনের তুলনায় কম এ কথা ঠিক। বেশির ভাগ ক্ষেত্রে এখন যেটা করা হচ্ছে তা হলো ম্যানুয়ালি নিয়ন্ত্রণ। চোখে দেখেই কিন্তু বেশির ভাগ সময় বোঝা যায় কোন গাড়ি গতিসীমা লঙ্ঘন করছে। সে অনুযায়ী প্রশাসন ব্যবস্থা নিচ্ছে।’

ফোনের আইএমইআই নম্বর কী? জেনে নিন কীভাবে খুঁজবেন

মহাসড়ক বিভাগের সচিব বলেন, ‘দেশের অনেক সড়কে গতিসীমা সম্পর্কিত কোনো সাইন সিগন্যাল নেই। গ্রামাঞ্চলের সড়কগুলোয় এ প্রবণতা বেশি। আবার রাজধানী ঢাকাতেও কিন্তু সড়কগুলোয় গতিসীমা নির্দেশক সাইন সিগন্যাল খুব একটা দেখা যায় না। আমরা যে নির্দেশিকা তৈরি করেছি তা গতিসীমা নিয়ন্ত্রণের একটি পদক্ষেপ। এ নির্দেশিকা দেখেই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বিআরটিএ, পুলিশ, সিটি করপোরেশন, পৌরসভার মতো সংস্থাগুলো। পর্যায়ক্রমে গতি নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হবে।’ – বণিক বার্তা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
শামা ওবায়েদ

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

July 16, 2026
নতুন ভোটার

নতুন ভোটার হওয়ার সুযোগ

July 16, 2026
সরকারি কর্মকর্তা

সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা

July 16, 2026

Latest News

শামা ওবায়েদ

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

নতুন ভোটার

নতুন ভোটার হওয়ার সুযোগ

সরকারি কর্মকর্তা

সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা

ইসি

খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি

Salman F Rahman

চেক ডিজঅনার মামলা: জামিন পেলেন সালমান এফ রহমান

Atok

জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক

সেনাপ্রধান

দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান

ডিএমপি

জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা : ডিএমপি

হাইকোর্ট

তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট

জ্বালানি তেলের মজুত

জ্বালানি তেলের মজুত সক্ষমতা বাড়াতে ডিপো নির্মাণের উদ্যোগ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa