Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় রাজধানীর যেসব রাস্তা এড়িয়ে চলবেন শুক্রবার
জাতীয়

রাজধানীর যেসব রাস্তা এড়িয়ে চলবেন শুক্রবার

By iNews DeskSeptember 1, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে বাংলাদেশ ছাত্রলীগের সমাবেশ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও তার আশপাশের রাস্তাগুলোতে চলাচলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

রাজধানীর যেসব রাস্তা এড়িয়ে চলবেন শুক্রবার

Advertisement

শুক্রবারের (১ সেপ্টেম্বর) ওই সমাবেশে নির্বাচনী দিক নির্দেশনা দেবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ১০টা থেকে ভিভিআইপি যাওয়া-আসা শেষ না হওয়া পর্যন্ত কাঁটাবন ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, ইউবিএল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ক্রসিং, ভাস্কর্য ক্রসিং, উপাচার্য ভবন ক্রসিং এলাকায় যান চলাচল বন্ধ থাকবে।

ডিএমপি নগরবাসীকে ওইসব রাস্তা পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহার করার অনুরোধ করেছে।

অনুষ্ঠানে আসা গাড়ি পার্কিংয়ের জন্য মহসিন হল মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় (ভিআইপি), মলচত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়; পলাশী ক্রসিং হতে ভাস্কর্য ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে; ফুলার রোড রাস্তার দুই পাশে; দোয়েল চত্বর ক্রসিং হতে শহিদুল্লাহ হল ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে; নবাব আব্দুল গণি রোড রাস্তার দুই পাশে এবং দিলকুশা ও মতিঝিল এলাকার রাস্তার দুই পাশে ব্যবস্থা করা হয়েছে।

বরাবরই আগস্টের শেষ দিনে শোক দিবস নিয়ে স্মরণসভার আয়োজন করে থাকে ছাত্রলীগ। এবারের প্রস্তুতিও ছিলো সে রকমই। কিন্তু ৩১ আগস্ট এইচএসসি পরীক্ষা থাকায় সেটি পরদিন স্থানান্তর করা হয়।

নির্বাচনী আবহের প্রেক্ষাপটে শুধু স্মরণসভার মধ্যে সীমাবদ্ধ না থেকে ছাত্র জমায়েতকে মহাসমাবেশে রূপ দিতে চায় ছাত্রলীগ। এরইমধ্যে সেই প্রচার ঢাকা শহর ছাড়িয়ে পৌঁছে গেছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এমনকি মাদ্রাসাগুলোতেও।

প্রস্তুত সোহরাওয়ার্দী উদ্যানও। এই ছাত্র মহাসমাবেশ থেকেই শিক্ষার্থীরা আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বের পক্ষে শপথ নেবে, বলছেন সংগঠনটির নেতারা। প্রগতিশীল অন্য ছাত্র সংগঠনগুলোকেও সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে।

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসাইন জানান, যারা আমাদেরকে খুনি ও সন্ত্রাসীদের সাথে সমঝোতা করতে বলেন তাদের লাল কার্ড দেখাবে ছাত্রলীগ।

শুক্রবার বিকাল ৩টায় সমাবেশ শুরুর কথা রয়েছে। তবে এরইমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রলীগ নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানের পথে রওনা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa