জুমবাংলা ডেস্ক : বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের করা আপিলের শুনানি শুরু হয়েছে তৃতীয় দিনের মতো।

দ্বাদশ সংসদ নির্বাচন

Advertisement

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে এই শুনানি অনুষ্ঠিত হচ্ছে। শুনানি শুরু হয়েছে সকাল ১০টায়।

গত দুই দিনের শুনানিতে ১০৭ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্বে শুনানিতে অন্য চার কমিশনার উপস্থিত আছেন। ক্রমিক নম্বর অনুসারে মঙ্গলবার ২০১-৩০০ পর্যন্ত আপিল শুনানি। বুধবার শুনানি হবে ৩০১-৪০০ নম্বর আপিল। বৃহস্পতিবার ৪০১-৫০০ ও শুক্রবার ৫০১ থেকে অবশিষ্ট আপিলের শুনানি হবে ইসিতে।

দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০ নভেম্বর নির্ধারিত সময়ে ৩০০ আসনে মনোনয়নপত্র জমা হয় দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১ জনের এবং বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র।

সুরাইয়ার হয়ে মামলা লড়বেন মোশাররফ করিম

মনোনয়নপত্র বাছাইয়ের বাদ পড়াদের মধ্যে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল পড়েছে নির্বাচন কমিশনে।

রোববার শুরু হওয়া এ আপিল পর্যায়ক্রমে ছয় দিন চলবে। কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো ব্যক্তি চাইলে উচ্চ আদালতেও যেতে পারবেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.