স্পোর্টস ডেস্ক : প্রথম ব্রেক থ্রুটা এনে দিয়েছিলেন শরিফুল ইসলাম। দ্বিতীয় ব্রেক থ্রু পেতে খুব বেশি সময় লাগলো না বাংলাদেশের। ১৩১ রানের মাথায় ক্যারিবীয়দের দ্বিতীয় উইকেটের পতন ঘটালো টাইগাররা। এবার উইকেট নিলেন মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ দল

Advertisement

এই ১৩১ রানের মাথায় বসিয়ে রেখে স্বাগতিকদের তৃতীয় উইকেট তুলে নিলেন পেসার খালেদ আহমেদ। অর্থ্যাৎ ১৩১ রানের মাথায় পড়লো দুই উইকেট।

মেহেদী হাসান মিরাজের আর্ম বলটাকে ফ্রন্ট ফুটে ডিফেন্ড করতে চেয়েছিলেন ব্র্যাথওয়েট। কিন্তু বলটাকে ঠিকমত পড়তে পারেননি। বলটা হালকা বাঁক খেয়ে গিয়ে সোজা আঘাত হেনেছে তার স্ট্যাম্পে।

আউট হওয়ার আগে অবশ্য হাফ সেঞ্চুরি করেছিলেন ক্যারিবীয় অধিনায়ক। ১০৭ বলে ৫১ রানে থাকতেই মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন ব্র্যাথওয়েট।

ওয়ান ডাউনে নামা রেমন রেইফারও বোল্ড হলেন খালেদ আহমেদের বলে। ৩৯তম ওভারের দ্বিতীয় বলটি ছিল অফ স্ট্যাম্পের ওপর শট লেন্থের ডেলিভারির। স্টিয়ার করতে চেয়েছিলেন রেইফার। কিন্তু বল ভেতরের কানায় লেগে গিয়ে আঘাত হানে সোজা স্ট্যাম্পে। সাকিবের প্রথম ইনিংসে আউট হওয়ার মতই ২২ রান করে আউট হলেন রেমন রেইফার।

একই ওভারের শেষ বলে বোল্ড হলেন এনক্রুমাহ বোনারও। কোনো রানই করতে পারেননি তিনি। খালেদের গতিময় বলটি পা দিয়েও ঠেকাতে পারেননি বোনার। বোল্ড হয়ে গেলেন। ১৩২ রানে পড়লো চতুর্থ উইকেট।

এ রিপোর্ট লেখার সময় ওয়েস্ট ইন্ডিজের রান ৩৯.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩২। ১ রান নিয়ে ব্যাট করছেন জার্মেইন ব্ল্যাকউড। কাইল মায়ার্স রানের খাতা খুলতে পারেননি এখনও।

বাংলাদেশ যখন ব্যাট করতে নেমেছিল, তখন মনে হচ্ছিল সেন্ট লুসিয়ার উইকেট বুঝি বোলারদের স্বর্গরাজ্য। কিন্তু নিজেরা যখন বোলিং করতে এলো, তখন সেটা আর বোলারদের স্বর্গরাজ্য নেই। পুরোপুরি ব্যাটিং বান্ধব।

ক্যারিবীয় ব্যাটাররা আপাতত সেটাই প্রমাণ করে চলেছেন। বাংলাদেশকে ২৩৪ রানে অলআউট করে দেয়ার পর প্রথমদিন ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ।

দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশের বোলারদের ওপর ছড়ি ঘোরাতে শুরু করেন দুই ক্যারিবীয় ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট এবং জন ক্যাম্পবেল। দু’জন মিলে ১০০ রানের জুটি গড়ে ফেলেন।

এরপরই স্বাগতিকদের ব্যাটিংয়ের ওপর প্রথম আঘাতটা হানতে পারলেন বাংলাদেশের তরুণ পেসার শরিফুল ইসলাম। ২৬তম ওভারের শেষ বলে রীতিমত গতির আগুনে জন ক্যাম্পবেলকে ঝলসে দিয়েছেন শরিফুল।

তার বলটি ছিল শট পিচ করা। সঙ্গে এক্সট্রা বাউন্স হয়েছিল তাতে। ক্যাম্পবেল চেষ্টা করেছিলেন পুল করতে। কিন্তু গতি আর এক্সট্রা বাউন্সের কাছে কুলিয়ে উঠতে পারেননি। বল গ্লাভসে লেগে চলে যায় উইকেটের পেছনে নুরুল হাসান সোহানের গ্লাভসে।

ব্রেক থ্রুটা ১০০ রানের মাথায় দিয়ে দিলেন শরিফুল। ৭৯ বল খেলে ৪৫ রান করে আউট হলেন ক্যারিবীয় ওপেনার জন ক্যম্পাবেল।

উইন্ডিজের উদ্বোধনী জুটি ভাঙলেন শরিফুল

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.