Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় শেখ পরিবারকে বাদ দিয়ে আওয়ামী লীগের সংস্কারের সময় এসেছে: তাজউদ্দিন কন্যা
জাতীয়

শেখ পরিবারকে বাদ দিয়ে আওয়ামী লীগের সংস্কারের সময় এসেছে: তাজউদ্দিন কন্যা

By Saiful IslamNovember 6, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : শেখ পরিবারকে বাদ দিয়ে আওয়ামী লীগের সংস্কারের সময় এসেছে বলে মন্তব্য করেছেন তাজউদ্দিন আহমদের বড় মেয়ে লেখক ও গবেষক শারমিন আহমদ। তিনি বলেন, ‘যারা আওয়ামী লীগের সংস্কার চান, তারা ডাক তুলুন- শেখ পরিবার যেন আওয়ামী লীগে আর না থাকতে পারে। এনারা অত্যন্ত ক্ষতি করেছেন আমাদের। দেশের বিরাট বড় ক্ষতি।’

শেখ পরিবারকে বাদ দিয়ে আওয়ামী লীগের সংস্কারের সময় এসেছে: তাজউদ্দিন কন্যা

Advertisement

বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তাজউদ্দিন আহমদের কন্যা শারমিন।

আওয়ামী লীগে যেন শেখ পরিবার আর না থাকতে পারে এমটা জানিয়ে শারমিন আহমদ বলেন, স্বাধীনতার পর আওয়ামী লীগকে হাইজ্যাক করে শেখ পরিবার। তারা স্বাধীনতার চেতনা ও দলীয় ব্যানারে পরিবারতন্ত্র কায়েম করেছিল।

১৫ আগস্টের শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দিশেহারা হয়ে পড়া আওয়ামী লীগের পাশে দাঁড়ালেও ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের পর সংকটে পড়া আওয়ামী লীগের পাশে দাঁড়াতে রাজি নন তাজউদ্দিন পরিবার।

দুর্নীতিগ্রস্ত দলটিকে উজ্জীবিত করা সহজ নয় মন্তব্য করে শারমিন আহমদ জানান, ৭৫’এর পর তার মা যখন আওয়ামী লীগকে গণতন্ত্রের পথে নিয়ে আসতে শুরু করেন, তখন দিল্লি থেকে শেখ হাসিনাকে নিয়ে আসা হয়। এরপর আওয়ামী লীগ আর দল থাকল না, পরিবারের হয়ে গেল।

শারমিন আহমদ বলেন, ‘এটা খুব কষ্টের ব্যাপার যে উনি (শেখ হাসিনা) একটা পরিবার লীগ গঠন করে ছিলেন। উনি যখন নেতৃত্বটা নিলেন তখন আওয়ামী লীগের স্বকীয়তা কিন্তু দিনে দিনে হারিয়ে গেল। ভালো ত্যাগী নেতা-নেত্রীরা ঝড়ে পড়লেন। সব সাইডলাইন হয়ে গেল। আর তখন ওনার একটি পরিবারতন্ত্র কায়েম করলেন, আওয়ামী লীগের ব্যানার টানানো শুরু করলেন, মুক্তিযুদ্ধের ব্যানার ব্যবহার করলেন।’

আওয়ামী লীগ মাফিয়া লীগে পরিণত হয়েছিল মন্তব্য করে তিনি বলেন, ‘এদের বৈশিষ্ট্য হলো যখন লুটপাট, খুন, রাহাজানি, অর্থপাচার এগুলোর সাথে জড়িত থাকে। ওনারা যদি এগুলো চিহ্নিত করতে পারেন, যারা আওয়ামী লীগের সংস্কার চান, তারা ডাক তুলুন- শেখ পরিবার যেন আওয়ামী লীগে আর না থাকতে পারে। এনারা অত্যন্ত ক্ষতি করেছেন আমাদের দেশের, বিরাট বড় ক্ষতি।’

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাস আংশিকভাবে তুলে ধরেছে মন্তব্য করে তাজউদ্দিন আহমেদের বড় মেয়ে বলেন, সেখানে শেখ পরিবারের ইতিহাসই প্রাধান্য পেয়েছে।

সাক্ষাৎকারে আত্মোপলব্ধি থেকে জনগণের কাছে ক্ষমা চেয়ে নেতাদের বিচারের মুখোমুখি হওয়ারও আহ্বান জানান শারমিন আহমদ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Doctor

সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন প্রাইভেট হাসপাতালে থাকা সরকারি চিকিৎসক, ভিডিও ভাইরাল

July 3, 2026
SSC

এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের ঘিরে বোর্ডের জরুরি নির্দেশনা

July 3, 2026
Logo

সরকারি কর্মচারীদের সম্মানী বাড়িয়ে পরিপত্র জারি

July 2, 2026

Latest News

Doctor

সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন প্রাইভেট হাসপাতালে থাকা সরকারি চিকিৎসক, ভিডিও ভাইরাল

SSC

এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের ঘিরে বোর্ডের জরুরি নির্দেশনা

Logo

সরকারি কর্মচারীদের সম্মানী বাড়িয়ে পরিপত্র জারি

Sonchoy Potro

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি

ঝড়ের শঙ্কা

রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

শিক্ষামন্ত্রী

নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী

Logo

সাইবার সুরক্ষা আইন সংশোধনে পাঁচ সদস্যের মন্ত্রিসভা কমিটি

comission

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

এলপিজির নতুন দাম

৩৫৭ টাকা কমিয়ে এলপিজির নতুন দাম ঘোষণা

Court

৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa