Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
জাতীয়

বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

By Saiful IslamAugust 26, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : মিয়ানমার সেনাবাহিনীর হাতে নির্যাতন ও গণহত্যার শিকার রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন।

বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

Advertisement

২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলিমদের ওপর বর্বরোচিত নির্যাতন চালানো শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। প্রাণ বাঁচাতে ওই সময় লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয়ের আশায় সীমান্তে জড়ো হতে থাকেন। মানবিক দিক বিবেচনা করে তখন তাদের বাংলাদেশে প্রবেশের সুযোগ দেয় শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার।

সেই গণহত্যার ৬ বছর পূর্তির আগের দিন গতকাল বৃহস্পতিবার একটি বিবৃতিতে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। এতে তিনি বলেছেন, ’২৫ আগস্ট, রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার ৬ বছর পূর্ণ হয়েছে। মিয়ানমারের সেনাবাহিনী যে গণহত্যা চালিয়েছে, সেটির সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করার ব্যাপারে— হত্যার শিকার ও বেঁচে যাওয়াদের— যুক্তরাষ্ট্র তার অবস্থান পুনর্ব্যক্ত করছে। ’

তিনি আরও বলেছেন, ‘প্রায় ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় প্রদান করায় বাংলাদেশ সরকার, জনগণ ও এই অঞ্চলের অন্যান্য দেশের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ’

বিবৃতিতে জানানো হয়েছে, সেই গণহত্যার কারণে ক্ষতিগ্রস্ততের সাহায্যে ২০১৭ সাল থেকে মিয়ানমার, বাংলাদেশ ও এই অঞ্চলের অন্যান্য দেশগুলোকে ২ দশমিক ১ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। যা এককভাবে কোনো দেশ হিসেবে সর্বোচ্চ সহযোগিতা।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এই বিবৃতিতে আরও বলেছেন, ‘রোহিঙ্গাদের ওপর যারা গণহত্যা চালিয়েছে এবং এর সঙ্গে যারা যুক্ত ছিল ২০১৭ সাল থেকেই তাদের ওপর নিষেধাজ্ঞা ও ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রশাসন। ’

বিবৃতির শেষে তিনি বলেছেন, ‘এই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে যুক্তরাষ্ট্র এখনো বদ্ধপরিকর এবং মিয়ানমারের সাধারণ মানুষের গণতান্ত্রিক, সুন্দর এবং শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য যুক্তরাষ্ট্র কাজ করে যাবে। ’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মহাপরিচালক রহিমের

মহাপরিচালক রহিমের আর্থিক দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড

July 5, 2026
Current

প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার খোলার নির্দেশ

July 5, 2026
সরকারি ছুটি

আগামী ১৬ জুলাই কি সরকারি ছুটি?

July 5, 2026

Latest News

মহাপরিচালক রহিমের

মহাপরিচালক রহিমের আর্থিক দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড

Current

প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার খোলার নির্দেশ

সরকারি ছুটি

আগামী ১৬ জুলাই কি সরকারি ছুটি?

বন্যার সতর্কতা

৫ জেলায় বন্যার সতর্কতা

কমলাপুর স্টেশন

২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল

NBR

অডিটের নামে অর্থ আদায়ের প্রতারণা, করদাতাদের সতর্ক করল এনবিআর

প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী জনগণের সাহস ও গৌরবের প্রতীক : প্রধানমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৭১ যাত্রী

বোর্ডিং গেটে ৫ জন ধরার খবরে পালালেন ৭১ যাত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa