Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home যেভাবে বিক্রি হতো কুকুরের মাংসের বিরিয়ানি
অপরাধ-দুর্নীতি

যেভাবে বিক্রি হতো কুকুরের মাংসের বিরিয়ানি

By Tarek HasanDecember 18, 2023Updated:December 18, 20233 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : খুলনায় ভ্রাম্যমাণ এক ব্যবসায়ী গত একমাস ধরে কুকুরের মাংস দিয়ে তৈরি বিরিয়ানি বিক্রি করে আসছিলেন। বুধবার তাকেসহ মাংস সরবরাহ করা তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর সারাদেশে এ নিয়ে শুরু হয়েছে সমালোচনা।

কুকুরের মাংসের বিরিয়ানি

কুকুরের মাংস সরবরাহ করা আটক তিন বন্ধু বাড়তি টাকা আয়ের লোভে এ ধরনের সমাজবিরুদ্ধ কাজে নেমেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শুরুর দিকে তাদের থেকে কেউ মাংস কিনতে রাজি ছিলেন না। মো. আবু সাইদ নামে এক ব্যক্তি তাদের কাছ থেকে প্রথমে মাংস কিনতে রাজি হন। প্রতি কেজি মাংস তিনি কিনতেন ৪০০ থেকে সাড়ে ৪০০ টাকায়।

আর প্রতি প্লেট বিরিয়ানি বিক্রি করতেন ৪০ টাকায়। নগরীর বিভিন্নস্থানে ফেরি করে বিক্রি করতেন এই বিরিয়ানি। প্রতিদিন চার-থেকে পাঁচ কেজি মাংস কিনতেন আবু সাইদ।

আটকের পর অভিযুক্তদের বিরুদ্ধে তেরখাদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রিয়ঙ্কর কুণ্ডু খুলনা মহানগর দায়রা জজ আদালতে মামলা দায়ের করেছেন।

কুকরের মাংসের বিরিয়ানির খোঁজ মিললো যেভাবে
পরিত্যক্ত একটি ভবন থেকে দুর্গন্ধ পাচ্ছিলেন আশপাশের বাসিন্দারা। আর এই গন্ধের উৎস খুঁজতে গিয়ে দেখা মেলে তিন কিশোরের। তারা কুকুর নিয়ে ওই ভবনের দিকে যাচ্ছিলেন।

স্থানীয়রা কিশোরদের পিছু নেন এবং দেখতে পান, ভবনের বিভিন্ন জায়গায় আরও অনেক হাড় এবং মাংস-চামড়ার মতো জিনিস পড়ে আছে। এরপর কিশোররা কুকুরগুলোর গলা কেটে রশিতে ঝোলালে স্থানীয়রা তাদের হাতেনাতে আটক করে।

খবর দেয়া হয় পুলিশকে। পুলিশ এসে তিন কিশোরকে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে তারা জানান, আবু সাইদের হোটেলে কুকুরের মাংসের বিরিয়ানি বিক্রি করা হয়। পরে পুলিশ তাকেও আটক করে।

অভিযুক্তদের আটকের যে ভিডিও একাত্তরের কাছে এসেছে তাতে অবশ্য, আবু সাইদকে গোটা ঘটনা অস্বীকার করতে দেখা যায়। তিনি বলেন, ওই তিন কিশোরের কাউকেই তিনি চেনেন না। বরং তিনি খাসির মাংস ভেবেই ওই মাংসগুলো কিনেছেন।

এসময় এক পুলিশ সদস্যকে অনুরোধের স্বরে সাইদ বলেন, ‘স্যার মোবাইলটা দেন, আমি বাসায় ফোন দিয়ে একটু জিজ্ঞেস করি- কেউ মাংস খেয়েছে কিনা।- আমি আগে থেকে এগুলো কিছুই জানতাম না।’

সাইদ মিথ্যা বলছে দাবি করে ওই তিন কিশোর জানান, গত বেশ কিছুদিন ধরেই দুই-তিন-চার বা পাঁচ কেজি করে মাংস সাইদ তাদের থেকে কিনতেন। সেগুলো তিনি বিরিয়ানিতে দিয়ে বিক্রি করতেন।

কুকুর আসতো কোথা থেকে
কুকুর জবাই চক্রের প্রধান খালিশপুরের ডলার হাউজ মোড় এলাকার অষ্টম শ্রেণির ছাত্র (১৬) তার দুই বন্ধুকে (১৬) সাথে নিয়ে কুকুরের মাংসের ব্যবসা শুরু করেছিলেন। তারা শুরুতেই স্থানীয় এক পরিত্যক্ত পলিটেকনিক কলেজের ভবন খুঁজে বের করেন- যার আশপাশে মানুষের উপস্থিতি কম।

এরপর তারা তাদের বাড়ির আশপাশের এবং এলাকার কুকুরগুলোকে খাবারের লোভ দেখিয়ে কাছে এনে দড়িতে বাঁধতেন। তারপর তিন বন্ধু সেগুলোকে টেনে ভবনে নিয়ে আসতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনার মূলহোতা কিশোর জানান, শুরুতে তারা তাদের পোষা কুকুর কেটে বিক্রি করেন। সে সময় তারা ওই মাংস খাসির মাংস বলে ফেরি করার চেষ্টা করেন। কিন্তু তাতে ততোটা সুবিধা করতে না পেরে তারা সাইদের সাথে চুক্তি করেন।

কাজ যেখানে থাকে সেখানে অনেক ব্যাপারই চলে আসে: বুবলী

পুলিশ যা বলছে
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, পরিত্যক্ত ভবনটি থেকে কয়েকদিন ধরে দুর্গন্ধ পাচ্ছিলেন স্থানীয়রা। ঘটনার দিন বিকেলে একটি কুকুর নিয়ে ওই ভবনে চার জনকে ঢুকতে দেখেন স্থানীয়রা। কয়েকজন তাদের পিছু নেন। তারা গিয়ে দেখেন, কুকুরটিকে জবাই করে মাংস কাটার প্রস্তুতি চলছে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়।

তিনি জানান, ওই ভবনটি থেকে অনেকগুলো কুকুরের চামড়া ও হাড় উদ্ধার করা হয়েছে। আটকরা জানিয়েছেন তারা প্রায় এক মাস ধরে কুকুরের মাংস দিয়ে বিরিয়ানির ব্যবসা করছিলেন। খালিশপুরের বঙ্গবাসী এলাকায় প্রতি প্লেট বিরিয়ানি মাত্র ৪০ টাকায় বিক্রি করতেন তারা।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
অপরাধ-দুর্নীতি কুকুরের! প্রভা বিক্রি বিরিয়ানি, মাংসের যেভাবে হতো:
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
নিকুঞ্জ-১ সংলগ্ন জলাশয় ভরাট

হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিকুঞ্জ-১ সংলগ্ন জলাশয় ভরাট, মারাত্মক ঝুঁকিতে পরিবেশ

February 5, 2026
হিসান রহমান

তিন বছরের শিশু যাত্রীকে নিয়ে ইজিবাইক চালক চম্পট

January 29, 2026
Dodok

দুদকের জালে রূপায়ণ ও রাজউকের ৪৩ জন, দখল ও জালিয়াতির ভয়াবহ অভিযোগ

January 26, 2026
Latest News
নিকুঞ্জ-১ সংলগ্ন জলাশয় ভরাট

হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিকুঞ্জ-১ সংলগ্ন জলাশয় ভরাট, মারাত্মক ঝুঁকিতে পরিবেশ

হিসান রহমান

তিন বছরের শিশু যাত্রীকে নিয়ে ইজিবাইক চালক চম্পট

Dodok

দুদকের জালে রূপায়ণ ও রাজউকের ৪৩ জন, দখল ও জালিয়াতির ভয়াবহ অভিযোগ

মরদেহ

কেরানীগঞ্জে গৃহশিক্ষিকার ফ্ল্যাট থেকে নিখোঁজ ছাত্রী ও মায়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রানা প্রতাপ হত্যা

যশোরে গুলি করে রানা প্রতাপ হত্যার ঘটনায় যুবক আটক

স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি হত্যা

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রাজধানীর সেই স্কুলছাত্রী খুন

স্কুলছাত্রী

বনশ্রীতে স্কুলছাত্রী হত্যার ঘটনায় র‍্যাবের অভিযান, হোটেলকর্মী মিলন গ্রেফতার

dudok

ময়মনসিংহে এডিপির ৮ প্রকল্পের ৭৫ লাখ টাকা আত্মসাৎ

sahriar alam

স্ত্রী-সন্তানসহ সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

said kokhon

সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.