Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় শুরু হচ্ছে দুই মেগাপ্রকল্পের কাজ, ব্যয় ৭০ হাজার কোটি
জাতীয়

শুরু হচ্ছে দুই মেগাপ্রকল্পের কাজ, ব্যয় ৭০ হাজার কোটি

By iNews DeskJanuary 29, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : ৭০ হাজার কোটি টাকা ব্যয়ের আরও দুই মেগাপ্রকল্পের কাজ শুরু হচ্ছে এ সপ্তাহেই। ঢাকা-সিলেট মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্প ও ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-১ নামে প্রকল্প দুইটির সিংহভাগ অর্থায়ন হবে জাপান সরকার ও এশিয়া উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণের মাধ্যমে।

দুই মেগা প্রকল্প

Advertisement

সূত্র জানায়, ১৬ হাজার ৯১৯ কোটি টাকা ব্যয়ের ঢাকা-সিলেট মহাসড়ক প্রশস্তকরণ (চার লেন) প্রকল্পের কাজ আগামী ১ ফেব্রুয়ারি বুধবার থেকে শুরু হবে। পরদিন ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উদ্বোধন হবে ৫২ হাজার ৫৬২ কোটি টাকায় দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল এমআরটি-১ প্রকল্পের কাজ।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, মেট্রোরেল প্রকল্পের ব্যয়ের ৭৫ শতাংশ অর্থাৎ ৩৯ হাজার ৪৫০ কোটি টাকা জাপান সরকার ঋণ হিসেবে দেবে। একইভাবে এডিবি ঢাকা-সিলেট মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পে ১৩ হাজার ২৪৪ কোটি ৬৯ লাখ টাকা দেবে, যা মোট ব্যয়ের ৭৮ দশমিক ২৮ শতাংশ।

এডিবির সাউথ এশিয়া সাবরিজিওনাল ইকোনমিক কো-অপারেশন কর্মসূচির আওতায় ঢাকা-সিলেট করিডর রোড ইনভেস্টমেন্ট প্রজেক্ট হচ্ছে প্রকল্প ব্যয়ের বিচারে সরকারের সড়ক ও মহাসড়ক বিভাগের সবচেয়ে বড় প্রকল্প। অন্যদিকে এমআরটি-১ মেট্রোরেল হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পর দেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার এমআরটি-১ প্রকল্পের পূর্ত কাজ উদ্বোধন করবেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিপো নির্মাণের জন্য ভূমি উন্নয়নের মাধ্যমে প্রকল্পটির কাজ শুরু হবে। এজন্য এরইমধ্যে জাপানের টোকিও কনস্ট্রাকশন কোম্পানি ও বাংলাদেশের ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের জয়েন্ট ভেঞ্চার কোম্পানিকে কার্যাদেশ দিয়েছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

প্রকল্পের নকশা অনুযায়ী, ৩১ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল লাইনের দুইটি অংশ থাকবে। এর মধ্যে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত ১৯ দশমিক ৮৭ কিলোমিটার দীর্ঘ অংশটি (বিমানবন্দর রুট) হবে ভূগর্ভস্থ মেট্রো। নতুনবাজার থেকে পূর্বাচল পর্যন্ত ১১ দশমিক ৩৬ কিলোমিটার অংশটি (পূর্বাচল রুট) হবে ইলেভেটেড লাইন।

অন্যদিকে ঢাকা-সিলেট মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় ২১০ কিলোমিটার মহাসড়ককে দুই লেন থেকে চার লেনে উন্নীত করা হবে। মহাসড়কের উভয় পার্শ্বে সার্ভিস লেন থাকবে।

প্রকল্প সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ থেকে ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়ন কাজ শুরু হবে। বাংলাদেশের ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার ও চীনের লংজিয়ান রোড অ্যান্ড ব্রিজ কোম্পানিকে নিয়ে গঠিত জয়েন্ট ভেঞ্চার প্রকল্পের প্রথম অংশ বাস্তবায়নের কার্যাদেশ পেয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানে কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি করা যাবে না

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa