Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ নিকুঞ্জ–২ এর জামতলায় নির্মাণাধীন ভবনে দুর্ধর্ষ চুরি, প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট
জাতীয় ঢাকা বিভাগীয় সংবাদ

নিকুঞ্জ–২ এর জামতলায় নির্মাণাধীন ভবনে দুর্ধর্ষ চুরি, প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট

By Shamim RezaMarch 15, 20263 Mins Read

জাহিদ ইকবাল : রাজধানীর খিলক্ষেত থানা এলাকার নিকুঞ্জ-২ এর জামতলা এলাকায় শুক্রবার দিবাগত গভীর রাতে সংঘটিত হয়েছে একটি দুর্ধর্ষ চুরির ঘটনা। নির্মাণাধীন একটি বহুতল ভবনের চারতলা থেকে প্রায় পাঁচ লাখ টাকার বৈদ্যুতিক সরঞ্জাম ও নির্মাণসামগ্রী চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি ও মাদকসংক্রান্ত অপরাধ বৃদ্ধির প্রেক্ষাপটে এ ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ ও নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি হয়েছে।

Red Type

Advertisement

ভুক্তভোগী বাড়ির মালিক গার্মেন্টস ব্যবসায়ী এমদাদুল হক সোহেল। স্থানীয় সূত্রে জানা গেছে, জামতলা এলাকার ১১৯/৫ হোল্ডিং নম্বরের একটি নতুন বহুতল ভবন নির্মাণের কাজ চলছিল তার। ভবনটির চারতলায় নির্মাণকাজের জন্য বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার, পাইপলাইনসহ বিভিন্ন নির্মাণসামগ্রী সংরক্ষিত ছিল। শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ভবনে প্রবেশ করে সেখানে রক্ষিত কমপক্ষে তিন লাখ টাকার বৈদ্যুতিক কারেন্টের তার এবং আরও প্রায় দুই লাখ টাকার বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।
শনিবার সকালে শ্রমিকরা কাজে এসে মালামাল না দেখে প্রথমে বাড়ির মালিককে বিষয়টি জানান। পরে ঘটনাটি স্থানীয়ভাবে জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে বিষয়টি খিলক্ষেত থানায় অবহিত করা হলে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু করে।

এ ঘটনায় বাড়ির মালিক এমদাদুল হক সোহেল বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তের অংশ হিসেবে আশপাশের এলাকার তথ্য সংগ্রহ, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ এবং সম্ভাব্য আলামত যাচাই-বাছাই করা হচ্ছে।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলিম বলেন, “চুরির ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, জামতলা এলাকায় সাম্প্রতিক সময়ে চুরি, ছিনতাই এবং মাদকসংক্রান্ত অপরাধের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে নির্মাণাধীন ভবন, ফাঁকা বাড়ি কিংবা রাতের বেলায় নির্জন স্থাপনাগুলোকে লক্ষ্য করে সংঘবদ্ধ চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ইতিপূর্বে পুরো নিকুঞ্জ ও জামতলা এলাকাজুড়ে সক্রিয় মাদক কারবারিদের একটি বিস্তারিত তালিকা এবং তাদের অবস্থানসহ কয়েকটি সম্ভাব্য ‘হটস্পট’ চিহ্নিত করে সংশ্লিষ্ট মহলের কাছে তুলে ধরা হয়েছিল। শুধু তাই নয়, বিষয়টি দেশের অসংখ্য গণমাধ্যমেও প্রকাশিত হয়েছিল। কিন্তু সেই তালিকা প্রকাশ ও আলোচনার পরও দৃশ্যমানভাবে কোনো কার্যকর অভিযান বা কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে এলাকাবাসীর অভিযোগ। তাদের মতে, মাদকচক্র ও অপরাধী গোষ্ঠীগুলো সক্রিয় থাকায় এলাকায় অপরাধ প্রবণতা ক্রমেই বাড়ছে।

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, জামতলা ও আশপাশের কিছু নির্জন স্থানে রাতে মাদকসেবী ও সন্দেহভাজন অপরাধীদের আনাগোনা প্রায়ই দেখা যায়। এর ফলে এলাকায় নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে নির্মাণাধীন ভবনগুলো পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় এসব স্থান অপরাধীদের সহজ টার্গেটে পরিণত হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা মনে করছেন, নিয়মিত পুলিশি টহল বৃদ্ধি, মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান এবং সন্দেহভাজন অপরাধী চক্রের ওপর নজরদারি জোরদার করা হলে পরিস্থিতির উন্নতি সম্ভব। একই সঙ্গে সাম্প্রতিক এই চুরির ঘটনার দ্রুত রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের মাধ্যমে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

সংশ্লিষ্টদের মতে, দ্রুত তদন্ত সম্পন্ন করে অপরাধীদের আইনের আওতায় আনা গেলে শুধু এই চুরির ঘটনারই সমাধান হবে না, বরং নিকুঞ্জ–জামতলা এলাকায় ক্রমবর্ধমান অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
এস এম জাহাঙ্গীর হোসেন

এমপি এস এম জাহাঙ্গীরের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পেলেন সোহাগ

July 15, 2026
শেখ হাসিনা

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে মুখ খুললো ভারত

July 14, 2026
ব্রয়লার মুরগি

শিক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলার প্রতিবাদে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ

July 14, 2026

Latest News

এস এম জাহাঙ্গীর হোসেন

এমপি এস এম জাহাঙ্গীরের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পেলেন সোহাগ

শেখ হাসিনা

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে মুখ খুললো ভারত

ব্রয়লার মুরগি

শিক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলার প্রতিবাদে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

Sahadat

ত্রুটিপূর্ণ গাড়ি আটকে সম্মাননা পেলেন এটিএসআই শাহাদাত

Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

পেনশন রক্ষায়

পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নবম পে-স্কেল

নবম পে-স্কেলে বড় পরিবর্তন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa