জুমবাংলা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকার ২০টি আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মোট ১৭৪টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আগ্রহীরা। তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন ৪৪ জন।

জাতীয় সংসদ নির্বাচনে

Advertisement

তফসিল ঘোষণার পর থেকে আজ মঙ্গলবার পর্যন্ত তাঁরা এসব মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে আজ মনোনয়ন নিয়েছেন ১৯ জন প্রার্থী।

ঢাকা বিভাগীয় কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
ঢাকা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন কেরানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান শাহীন আহমেদ। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। ঢাকা-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম।

ঢাকা-১৯ আসনে মনোনয়ন পেয়েছে ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। কিন্তু ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন নিয়েছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) তালুকদার মো. তৌহিদ জং মুরাদ এবং আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

নির্বাচন পর্যবেক্ষণ: ঢাকায় পৌঁছেছে ইইউ কারিগরি প্রতিনিধি দল

এ ছাড়া ঢাকার ২০টি আসনের মধ্যে আওয়ামী লীগের মনোনীত ঢাকা-১৬ আসনে ইলিয়াস উদ্দিন মোল্লাহ ও ঢাকা-১৭ আসনের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতসহ ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.