Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বাংলাদেশে ৫২টি বিদেশি দূতাবাস রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
জাতীয়

বাংলাদেশে ৫২টি বিদেশি দূতাবাস রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

By Saiful IslamOctober 24, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : বর্তমানে বাংলাদেশে ৫২টি বিদেশি দূতাবাস আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। সোমবার জাতীয় সংসদে এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

বাংলাদেশে ৫২টি বিদেশি দূতাবাস রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

Advertisement

আর সৈয়দ আবু হোসেনের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে বিশ্বের ৬০টি দেশে বাংলাদেশের ৮১টি কূটনৈতিক মিশন চালু রয়েছে। এছাড়া আরও ১১টি নতুন মিশন স্থাপনের লক্ষ্যে মন্ত্রণালয় কাজ করছে। সব প্রশাসনিক প্রক্রিয়া শেষে চালুর অপেক্ষায় রয়েছে দুটি মিশন। তা হলো- কাবুল (আফগানিস্তান) ও ফ্রিটাউন (সিয়েরালিওন)। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোহর বাহরু (মালয়েশিয়া) ও আসলোতে (নরওয়ে) মিশন স্থাপনে নীতিগত অনুমোদন দিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নীতিগত অনুমোদন ও মন্ত্রিসভার অনুমোদনের পর ওআইসি (জেদ্দা, সৌদি আরব) স্থায়ী মিশন স্থাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনের পরে বুয়েন্স আয়ারস (আর্জেন্টিনা), ডাবলিন (আয়ারল্যান্ড), ফ্রাঙ্কফুট (জার্মানি), সাওপাওলো (ব্রাজিল) ও গুয়াংজোতে (চীন) মিশন স্থাপনের জন্য পরবর্তী অনুমোদনের অপেক্ষায় আছে।

১৫ বছরে ৭৬১ কোটি টাকা জরিমানা আদায় : নরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, বর্তমানে দেশে ৮টি মেট্রোপলিটন পুলিশ ইউনিট রয়েছে। গত ১৫ বছরে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগগুলো জরিমানা আদায়ের মাধ্যমে সর্বমোট ৭৬১ কোটি ৯৯ লাখ ২৩ হাজার ২৭৭ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে।

দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০২৩ সালে ৪৭৭ জন পুলিশ সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগদান করেছেন। তার মধ্যে ৩৩০ জন পুরুষ এবং ১৪০জন নারী। সাউথ সুদান, সাইপ্রাস, লিবিয়া, মালি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে শান্তিরক্ষায় নিয়োজিত রয়েছেন পুলিশের সদস্যরা।

নির্বাচন নিয়ে মানুষ উদ্বিগ্ন- মোকাব্বির খান : দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে দেশের মানুষ উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন গণফোরামের দলীয় সংসদ সদস্য মোকাব্বির খান। তিনি বলেন, শুধু বিনিয়োগকারীরাই নয়, সাধারণ মানুষের মধ্যেও অস্থিরতা ও আতঙ্ক বিরাজ করছে। আমরা নিজেদের স্বার্থে নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছি। নির্বাচন নিয়ে মানুষ উদ্বিগ্ন। জনগণ চায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।

সোমবার জাতীয় সংসদে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) বিল- ২০২৩ পাসের ওপর জনমত যাচাইয়ের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মোকাব্বির খান নির্বাচন নিয়ে সরকার ও বিরোধী দলের পরস্পর দোষারোপের দিকে ইঙ্গিত করে বলেন, কথায় আছে তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইবো না কেন? সুতারাং অতীতকে দোষারোপ করে কোনও লাভ নেই। আমার করণীয় আমি করার চেষ্টা করি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দেন : স্বাস্থ্যমন্ত্রী

July 6, 2026
আযম খান

প্রধানমন্ত্রী ১০০ টাকায় লাঞ্চ করেন, আমরাও করি : আযম খান

July 6, 2026
Current

বিল বাড়লেও কেন কমছে না লোডশেডিং, ব্যাখ্যা পিডিবির

July 6, 2026

Latest News

স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দেন : স্বাস্থ্যমন্ত্রী

আযম খান

প্রধানমন্ত্রী ১০০ টাকায় লাঞ্চ করেন, আমরাও করি : আযম খান

Current

বিল বাড়লেও কেন কমছে না লোডশেডিং, ব্যাখ্যা পিডিবির

পুলিশের শীর্ষ কর্মকর্তা

পুলিশের শীর্ষ ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

Honey

হানিট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল: চক্রের ৫ সদস্য গ্রেফতার

আলভীর জামিন

অভিনেতা জাহের আলভীর জামিন আবারও নামঞ্জুর

ইউপি-পৌরসভা

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, প্রথম ধাপে ইউপি-পৌরসভা

ভারী বৃষ্টি

কক্সবাজারে ভারী বৃষ্টিতে চার জায়গায় পাহাড়ধস, ৯ জনের মৃত্যু

BCS

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

লোডশেডিং

বিদ্যুৎ ‘শর্টেজ’–এর জন্য নয়, ‘টেকনিক্যাল’ কারণে গ্রামের লোডশেডিং

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa