জুমবাংলা ডেস্ক : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘বাংলাদেশে সংখ্যালঘু বলে কোনো শব্দ থাকতে পারে না। বাংলাদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পার্থক্য করা আমাদের কাজ নয়। সবাই এ দেশের নাগরিক।’

Advertisement

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হিড বাংলাদেশের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

উপদেষ্টা বলেন, ‘হিড বাংলাদেশ এমন সময় ৫০ বছর পূর্তি করছে, যখন ছাত্র-শ্রমিক-জনতার আন্দোলনের ফলে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। হিড বাংলাদেশ যে শিশুদের শিক্ষা দিচ্ছে আগামীতে এই শিক্ষার্থীরাই হিড বাংলাদেশকে শতবর্ষ বাঁচিয়ে রাখবে।’

তিনি বলেন, ‘ইসলাম ধর্মে মানুষকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব ঘোষণা করা হয়েছে। এই মানুষরা একসময় মানুষের ক্ষতি করে আবার উপকারও করে থাকে।

কাজেই আমরা যদি আশরাফুল মাখলুকাত হতে চাই, তাহলে সেবা করাই একমাত্র কাজ হতে পারে।’
উপদেষ্টা আরো বলেন, ‘নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে যখন হিড বাংলাদেশকে চিনতাম, তাদের অনেক মানবিক কাজের মধ্যে কুষ্ঠ রোগীদের চিকিৎসা অন্যতম মানবিক কাজ হিসেবে পরিচিতি পেয়েছিল। সে সময় অনেক মানুষই কুষ্ঠ রোগীদের নিকটে পর্যন্ত যায়নি, কিন্তু হিড বাংলাদেশ তাদের সেবা করেছে।’

তিনি বলেন, ‘বেগম রোকেয়া নারী মুক্তির জন্য অনেক কিছু করেছেন।

আজকের হিড বাংলাদেশ সেই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছে। দারিদ্র্যতা শুধু আর্থিক কারণে হয় না, আমাদের মানসিক, শিক্ষার কারণসহ অনেক কিছু দায়ী। হিড বাংলাদেশ নারীদের যোগ্যতা বৃদ্ধিসহ বিভিন্ন ধরণের সুবিধার জন্য যেভাবে কাজ করে যাচ্ছে তা প্রশংসার যোগ্য।’
রেভারেন্ড বায়রন পি বোনিকের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান জাকির আহমেদ খান, পিকেএসএফের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের, আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ, ওএমআই, কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও, সিএসসি, হিড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেনসহ হিড বাংলাদেশের বিভিন্ন প্রতিনিধি।

এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা পায়রা ও বেলুন উড়িয়ে হিড বাংলাদেশের ৫০ বছর পূর্তির উদ্বোধন করেন এবং পরে কেক কাটেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.