জুমবাংলা ডেস্ক : আবহাওয়া ডটকমের প্রতিবেদনে বলা হয়, ‘ঘূর্ণিঝড় রিমালের কেন্দ্র যেহেতু ঢাকা শহরের ওপর দিয়ে অতিক্রমের সম্ভাবনা রয়েছে, তাই সোমবার ও মঙ্গলবার ঢাকা শহরের ওপরে ২০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। যেহেতু সকল আবহাওয়া পূর্বাভাস মডেল সোমবার সকাল থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ভারি থেকে খুবই ভারি বৃষ্টিপাতের (দুই দিন প্রায় ৩০০ মিলিমিটার) প্রবল সম্ভাবনা নির্দেশ করছে। ফলে ঢাকা শহরে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার আশঙ্কা করা যাচ্ছে।’

ঢাকায় জলাবদ্ধতা

Advertisement

প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের আট বিভাগের সবগুলোতে রেকর্ড পরিমাণে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া ডটকম।

আবহাওয়াবিষয়ক ওয়েবসাইটটি রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এতে জানানো হয়, ঘূর্ণিঝড়ের প্রভাবে ভয়াবহ জলাবদ্ধতা দেখা যেতে পারে ঢাকা শহরে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, “ঘূর্ণিঝড় ‘রিমাল’ অস্বাভাবিক ধীরগতিতে বাংলাদেশ ত্যাগ করবে (দুই দিনের বেশি বাংলাদেশের আকাশে থাকার সম্ভাবনা)। ঘূর্ণিঝড় রিমাল খুবই ধীরগতিতে বাংলাদেশ অতিক্রম করবে। ঘূর্ণিঝড়টির কারণে সৃষ্ট ঘূর্ণমান মেঘমালা মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশের ওপরে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে, যে কারণে অন্যান্য ঘূর্ণিঝড়গুলো অপেক্ষা ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাংলাদেশের আটটি বিভাগের ওপরই ব্যাপক পরিমাণ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।’

কী পরিমাণ বৃষ্টি হতে পারে বিভাগগুলোতে

আবহাওয়া ডটকমের প্রতিবেদনে ২৮ মে মধ্যরাত পর্যন্ত ঘূর্ণিঝড় রিমালের কারণে বিভিন্ন বিভাগে কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে, তা তুলে ধরা হয়েছে।

খুলনা: ৪০০ থেকে ৫০০ মিলিমিটার

বরিশাল: ৪০০ থেকে ৫০০ মিলিমিটার

সিলেট: ৪০০ থেকে ৬০০ মিলিমিটার

ঢাকা: ২০০ থেকে ৩৫০ মিলিমিটার (পদ্মা নদীর পশ্চিম পাশের জেলাগুলোর ওপরে ২৫০ থেকে ৩৫০ মিলিমিটার ও ঢাকার উত্তর ও পূর্ব পাশের জেলাগুলোর ওপরে ২০০ থেকে ২৫০ মিলিমিটার।

রাজশাহী: ২৫০ থেকে ৩৫০ মিলিমিটার

ময়মনসিংহ: ৩৫০ থেকে ৪০০ মিলিমিটার

চট্টগ্রাম: ২০০ থেকে ৩০০ মিলিমিটার

রংপুর: ১৫০ থেকে ২০০ মিলিমিটার

এস আলম গ্রুপে নিয়োগ, নেই কোন বয়সসীমা

ঢাকা শহরে জলাবদ্ধতার শঙ্কা

আবহাওয়া ডটকমের প্রতিবেদনে বলা হয়, ‘ঘূর্ণিঝড় রিমালের কেন্দ্র যেহেতু ঢাকা শহরের ওপর দিয়ে অতিক্রমের সম্ভাবনা রয়েছে, তাই সোমবার ও মঙ্গলবার ঢাকা শহরের ওপরে ২০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। যেহেতু সকল আবহাওয়া পূর্বাভাস মডেল সোমবার সকাল থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ভারি থেকে খুবই ভারি বৃষ্টিপাতের (দুই দিন প্রায় ৩০০ মিলিমিটার) প্রবল সম্ভাবনা নির্দেশ করছে। ফলে ঢাকা শহরে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার আশঙ্কা করা যাচ্ছে।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.