Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home মুকেশ আম্বানির চেয়েও বড় ও দামি বাড়িতে থাকেন ভারতীয় এই নারী
আন্তর্জাতিক ওপার বাংলা

মুকেশ আম্বানির চেয়েও বড় ও দামি বাড়িতে থাকেন ভারতীয় এই নারী

By Tarek HasanMarch 16, 20242 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মুম্বাইয়ে অবস্থিত বিশ্বের অন্যতম ধনি মুকেশ আম্বানির পারিবারিক বাসভবন অ্যান্টিলিয়া। ২৭ তলাবিশিষ্ট ৪৮ হাজার ৭৮০ বর্গফুটের এই বাড়িটিকে ঘিরে মানুষের আগ্রহের কোনো শেষ নেই। কিন্তু জানেন কি—আয়তনের দিক থেকে আম্বানির বাড়ির চেয়ে অন্তত ৬০০ গুণ বড় একটি বাড়ি রয়েছে খোদ ভারতেই! বৈবাহিক সূত্রে এই বাড়ির বাসিন্দা এখন রাধিকারাজ গায়কোয়াড়।

রাধিকারাজ গায়কোয়াড়

এ বিষয়ে ভারতের ডিএনএ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাধিকারাজের বসবাস করা আলোচিত ওই বাড়িটির নাম ‘লক্ষ্মী বিলাস’। বলা হচ্ছে—এই বাড়িটি শুধু ভারত নয়, পুরো পৃথিবীর মধ্যেই সর্ববৃহৎ। গুজরাটের বরোদায় অবস্থিত এই বাড়িটি বিখ্যাত গায়কোয়াড় পরিবারের মালিকানাধীন।

আয়তন অনুযায়ী, লক্ষ্মী বিলাস প্রাসাদটি ব্রিটিশ রাজপরিবারের বাসস্থান বাকিংহাম প্যালেসের চেয়েও বহু গুণ বড়। হাউজিং ডটকম জানিয়েছে, লক্ষ্মী বিলাস প্রাসাদ ৩ কোটি ৪ লাখ ৯২ হাজার বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। আর ব্রিটিশ রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেস বিস্তৃত ৮ লাখ ২৮ হাজার ৮২১ বর্গফুট এলাকাজুড়ে। অন্যদিকে, মুকেশ আম্বানির ১৫ হাজার কোটি রুপি মূল্যের বিলাসবহুল বাসভবন অ্যান্টিলিয়া শুধুমাত্র ৪৮ হাজার ৭৮০ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। বর্তমান মূল্য অনুযায়ী, লক্ষ্মী প্রসাদের বাজার মূল্য প্রায় ২৫ হাজার কোটি রুপি।

ডিএনএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, বরোদার গায়কোয়াড়রা একসময় বরোদা রাজ্য শাসন করত। সেখানকার স্থানীয়রা এখনো এই পরিবারকে উচ্চ মর্যাদায় রাখে। রাধিকারাজের স্বামী মহারাজ সমরজিৎ সিংহ গায়কোয়াড় বর্তমানে এই পরিবারের প্রধান।

লক্ষ্মী বিলাস প্রাসাদ
লক্ষ্মী বিলাস প্রাসাদ । ছবি : সংগৃহীত

১৭০ কক্ষবিশিষ্ট লক্ষ্মী বিলাস প্রাসাদটি ১৮৯০ সালে মহারাজা তৃতীয় সায়াজিরাও গায়কোয়াড় নির্মাণ করেছিলেন। প্রাসাদটিতে গল্ফ খেলার একটি মাঠও রয়েছে।

রাধিকারাজ গায়কোয়াড় সম্পর্কে জানা গেছে, তিনি ১৯৭৮ সালের ১৯ জুলাই গুজরাটের ওয়াঙ্কানের অঞ্চলে জন্মগ্রহণ করেছেন। তাঁর বাবা ডা. এম কে রঞ্জিত সিংহ ঝালা আইএএস অফিসার হওয়ার জন্য রাজকীয় উপাধি ত্যাগ করেছিলেন।

https://inews.zoombangla.com/after-the-theatres-guava-fragrance-is-now-on-ott/

রাধিকারাজ দিল্লি বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত লেডি শ্রী রাম কলেজ থেকে ভারতীয় ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ২০০২ সালে মহারাজ সমরজিৎ সিং গায়কোয়াড়কে বিয়ে করার আগে তিনি একজন সাংবাদিক হিসাবে কাজ করতেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘ভারতীয় আন্তর্জাতিক আম্বানির এই ওপার চেয়েও থাকেন? দামি নারী বড় বাড়িতে! বাংলা মুকেশ রাধিকারাজ গায়কোয়াড়
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
গাদ্দাফির ছেলে

গাদ্দাফির ছেলেকে গুলি করে হত্যা

February 4, 2026
সদস্য নিহত

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ সেনাসহ নিহত ২৫৫

February 4, 2026
গুলিবিদ্ধ হয়ে নিহত

লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম নিহত

February 4, 2026
Latest News
গাদ্দাফির ছেলে

গাদ্দাফির ছেলেকে গুলি করে হত্যা

সদস্য নিহত

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ সেনাসহ নিহত ২৫৫

গুলিবিদ্ধ হয়ে নিহত

লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম নিহত

এপস্টেইন

সাপ আর ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো, এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য

jeffrey epstein files bangla

এপস্টেইন ফাইল কী? যে কারণে এটি বিশ্বব্যাপী এত আলোচিত

ভারতীয় পণ্যে শুল্ক

ভারতীয় পণ্যে শুল্ক কমানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইটালি

নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন আনছে ইতালি

হাসিনার নাম

এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, চাঞ্চল্যকর আরও তথ্য ফাঁস

যুক্তরাষ্ট্র ও ইরান

চলমান হামলার হুমকির মধ্যেই তুরস্কে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান

রাশিয়া

ইরানের ইউরেনিয়াম সংরক্ষণে আগ্রহী রাশিয়া

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.