Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ‘এই প্রথম কোনো শ্রীলংকান একজন বাংলাদেশিকে সাহায্য করলেন’
ক্রিকেট (Cricket) খেলাধুলা

‘এই প্রথম কোনো শ্রীলংকান একজন বাংলাদেশিকে সাহায্য করলেন’

By Tarek HasanApril 2, 20242 Mins Read

স্পোর্টস ডেস্ক : আইপিএলে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস ম্যাচের দশম ওভারের ঘটনা। চেন্নাইয়ের পেসার মোস্তাফিজুর রহমানের করা ফুল লেন্থের বলে রিভার্স স্কুপ করতে গিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। ব্যাটে-বলে ঠিকঠাক লাগলেও মাথিশা পাথিরানার দুর্দান্ত এক ক্যাচে পরিণত হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন দিল্লির এই ব্যাটার।

mostafiz

Advertisement

পাথিরানার সেই ক্যাচ মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই ক্যাচ ধরার সেই ভিডিও নিজেদের টাইমলাইনে শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন পাথিরানাকে। কিছু পোস্ট আবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পুনরায় শেয়ার করেছেন চেন্নাইয়ের এই পেসার।

যার মধ্যে কৌতুকপূর্ণ একটি পোস্ট নজর কেড়েছে সবার। মোস্তাফিজের উদযাপন ও পাথিরানার ক্যাচ ধরার পরের মুহূর্তের ছবি জুড়ে দিয়ে একজন লিখেছেন, ‘এই প্রথম কোনো শ্রীলংকান একজন বাংলাদেশিকে সাহায্য করলেন।’ মজা করে সেই পোস্ট শেয়ার করে আরেকজন লিখেছেন, ‘এই কারণেই সে (পাথিরানা) ক্যাচ ধরে উদযাপন করেননি।’ সেটির স্ক্রিনশটই শেয়ার করেন পাথিরানা।

‘এই প্রথম কোনো শ্রীলংকান একজন বাংলাদেশিকে সাহায্য করলেন’

গতকাল বিশাখাপত্তনমে ওই ম্যাচে দারুণ বোলিং করেছেন পাথিরানা। এক ওভারেই দুর্দান্ত দুই ইয়র্কারে ২ উইকেট নিয়ে দারুণ প্রশংসিতও হয়েছেন। তবে ম্যাচটি দিল্লির বিপক্ষে ২০ রানে হেরে গেছে চেন্নাই।

ওয়ার্নারের উইকেট পেলেও মোস্তাফিজের বোলিং ফিগার ভালো ছিল না। ৪ ওভারে ৪৭ রান দিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ওই ১ উইকেটেই। ম্যাচ হারলেও এই ম্যাচে দারুণ এক মাইলফলকে পৌঁছেছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজ। দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে ছুঁয়েছেন ৩০০ উইকেটের মাইলফলক। ২৪৩ টি-টোয়েন্টি ম্যাচে ২১.৭১ গড়ে এই মাইলফলক ছুঁলেন ‘দ্য ফিজ’।

শুরুর জুটি নিয়েই প্রথম সেশন পার বাংলাদেশের

এর আগে সাকিব আল হাসানেরই শুধু এই কীর্তি ছিল। ৪২৮ ম্যাচে ৪৮২ উইকেট সাকিবের। টি-টোয়েন্টিতে সবমিলিয়ে সবচেয়ে বেশি উইকেট ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার ডোয়াইন ব্রাভোর। ৫৭৩ টি-টোয়েন্টি ম্যাচে ৬২৫ উইকেট চেন্নাইয়ের সাবেক এই পেসারের।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

June 22, 2026
আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

June 22, 2026
জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

June 22, 2026

Latest News

আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

Messi-Record

মাঠে নামলেই যে সব রেকর্ড ভাঙার সুযোগ মেসির সামনে!

news

মায়ের সঙ্গে পুনর্মিলনে অশ্রুসিক্ত কেপ ভার্দের গোলরক্ষক

trophy

এবারের বিশ্বকাপে ভাঙতে পারে যত রেকর্ড

Worldcup

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa