স্পোর্টস ডেস্ক : ব্রোকারেজ হাউজ ও সোনা আমদানি প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত হওয়ার পর এবার জুতার ব্যবসায় যুক্ত হচ্ছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান। স্টেপ ফুটওয়্যারের যৌথ উদ্যোগে বাজারে আসছে পরিধেয় সামগ্রীর ব্র্যান্ড ‘SAH 75’। এই ব্র্যান্ডের অধীনে পরিধেয় সামগ্রী উৎপাদন, বিপণন ও বাজারজাত করবে স্টেপ ফুটওয়্যার। সারাদেশে স্টেপ ফুটওয়্যারের ৯৫টি শোরুমে এসব পণ্য পাওয়া যাবে।

সাকিব আল হাসান

Advertisement

স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রবিবার রাজধানীর একটি হোটেলে আমরা আনুষ্ঠানিকভাবে যৌথ উদ্যোগ এবং নতুন ব্র্যান্ডের নাম ঘোষণা করব। এতে সাকিব ও স্টেপ ফুটওয়্যারের সমান অংশীদারি থাকবে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্টেপ ফুটওয়্যার নিজেরা এই ব্র্যান্ডের অধীনে কিছু জুতা উৎপাদন করবে। বাকি পণ্য দেশ-বিদেশ থেকে সংগ্রহ করবে। পণ্যগুলো বিক্রি হবে স্টেপের শোরুম থেকে। এই ব্র্যান্ডের অধীনে জুতা, স্যান্ডেল, বুট, ব্যাট, প্যাড, ক্রীড়ার পোশাক ও পরিধেয় নানা সামগ্রী পাওয়া যাবে।

মেসির মায়ামিতে যোগ দিচ্ছেন নেইমার

নরসিংদীতে স্টেপ ফুটওয়্যারের তিনটি কারখানা রয়েছে। এসব কারখানার দুটিতে তৈরি হয় ট্রলি, ব্যাগ ও ব্যাকপ্যাক। আরেক কারখানায় তৈরি হয় জুতা তৈরির সরঞ্জাম। তিনটি কারখানাতেই পুরোদমে উৎপাদন চলছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.