জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ থমাস ডুলি শিষ্যদের নিয়ে অনুশীলনে নেমেছেন আসন্ন ফিফা ফ্রেন্ডলি ম্যাচকে সামনে রেখে। যুক্তরাষ্ট্রের এই কোচ শুক্রবার ঢাকায় পৌঁছান। রোববার থেকে অনুশীলন শুরুর পরিকল্পনা থাকলেও তা একদিন পিছিয়ে সোমবার শুরু হয়।

আগামী ৫ জুন সান মারিনো–এর বিপক্ষে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ। এই সফরের জন্য আগে থেকেই ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রথম দিনের অনুশীলন অনুষ্ঠিত হয় কিংস অ্যারেনার ট্রেনিং মাঠে।
দলের পারফরম্যান্স ও প্রস্তুতি আরও শক্তিশালী করতে প্রধান কোচ থমাস ডুলির পরামর্শে একজন সহকারী কোচও নিয়োগ দিয়েছে বাফুফে। ইতোমধ্যে ইতালিয়ান কোচ মার্ক ব্রুনো ঢাকায় এসে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন।
সান মারিনোর বিপক্ষে এই ম্যাচটি বাংলাদেশের ফুটবল ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করছে। ইউরোপের কোনো দেশের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেললেও, এবারই প্রথম ইউরোপের মাটিতে কোনো ইউরোপিয়ান দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ফলে ৫ জুনের এই ম্যাচটি নতুন এক অভিজ্ঞতার দরজা খুলে দেবে জাতীয় দলের জন্য।
অন্যদিকে সান মারিনোর জন্যও এটি ঐতিহাসিক ম্যাচ। ফিফা র্যাঙ্কিংয়ের ২১১তম স্থানে থাকা এই দলটি প্রথমবারের মতো কোনো এশিয়ান দেশের বিপক্ষে খেলতে নামছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



