Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home এবারের বিশ্বকাপে যাদেরকে ফেবারিট বললো স্পেন কোচ
খেলাধুলা ফুটবল

এবারের বিশ্বকাপে যাদেরকে ফেবারিট বললো স্পেন কোচ

By Saiful IslamJune 12, 20222 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের পর্দা উঠতে যাচ্ছে আগামী ২১ নভেম্বর। এবারের বিশ্বকাপে কে ফেবারিট? এ নিয়ে হয়েছে নানা জল্পনা-কল্পনা। শুরু হয়ে গেছে গবেষণা। এরই মধ্যে নানা পরিসংখ্যানে এবারের বিশ্বকাপে ফেবারিট হিসেবে লাতিন আমেরিকান দেশ ব্রাজিল এবং আর্জেন্টিনার কথাই উঠে আসছে বারবার।

কাতার বিশ্বকাপ
ছবি-সংগৃহীত

স্পেন কোচ লুইস এনরিকেরও একই দাবি। তিনি বলেন, ‘এবারের কাতার বিশ্বকাপ জয়ের অন্যতম ফেবারিট হচ্ছে আর্জেন্টিনা এবং ব্রাজিল।’

শনিবার (১১ জুন) এক সংবাদ সম্মেলনে স্পেন কোচ লুইস এনরিকে বিশ্বকাপ নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, ‘আমি দেখছি আর্জেন্টিনা এবং ব্রাজিল হচ্ছে বিশ্বকাপে অন্য দেশগুলোর ওপরে। অন্যদের চেয়ে অনেক ওপরে তাদের অবস্থান এখন। বিশ্বকাপেও তাদেরকেই ফেবারিট দেখছি আমি।’

গত বছর মারাকানায় ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। ১৯৯৩ সালের পর এই প্রথম আর্জেন্টাইনদের হাতে কোনো ট্রফি উঠে এলো।

লিওনেল মেসি অ্যান্ড কোং চলতি মাসের শুরুতেই লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালিসিমায় ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জয় করে নিয়েছে। অন্যদিকে ব্রাজিল দুটি প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়া এবং জাপানকে হারিয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছে। ফিফা র‌্যাংকিংয়েও তারা রয়েছে শীর্ষস্থানে।

শুধু তাই নয়, লাতিন আমেরিকার এই দুটি দল (ব্রাজিল-আর্জেন্টিনা) তাদের বিশ্বকাপ বাছাই পর্বে রয়েছে অপরাজিত। যদিও বাছাই পর্বে আর্জেন্টিনার চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে থেকে শেষ করেছিল নেইমারের ব্রাজিল।

রবিবার উয়েফা নেশন্স লিগে স্পেন মুখোমুখি হবে চেক রিপাবলিকের। ২০১০ বিশ্বকাপজয়ীরা নেশন্স লিগে এখনও পর্যন্ত মাত্র সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে। চেক রিপাবলিকের বিপক্ষে দ্বিতীয় জয়ের আশা করছেন এনরিকের শিষ্যরা। প্রথম ম্যাচে পর্তুগালের সঙ্গে ১-১ গোলে এবং দ্বিতীয় ম্যাচে চেক রিপাবলিকের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে।

নিজেদের শক্তি এবং তাদের কাছে সমর্থকদের প্রত্যাশা নিয়ে এনরিকে বলেন, ‘যদি কেউ চায় যে, আমরা সবগুলো ম্যাচেই জিতবো এবং প্রতিপক্ষকে বিধ্বস্ত করে ছাড়বো, তাহলে আমি মনে করি তার মডার্ন ফুটবল সম্পর্কে ধারণাই নেই। আপনি যদি ফ্রান্সের (২০১৮ বিশ্বকাপ এবং ২০২১ নেশন্স লিগজয়ী) দিকে তাকান, তাহলে বিষয়টা আরো ভালো বুঝতে পারবেন।’

এবারের উয়েফা নেশন্স লিগে ফ্রান্স খুবই বাজে খেলছে। ‘এ-১’ গ্রুপে তারা রয়েছে টেবিলের তলানীতে। প্রথম তিন ম্যাচ থেকে মাত্র ২ পয়েন্ট নিতে পেরেছে ফরাসীরা।

পতিতার সঙ্গে প্রেম, স্ত্রীর ধোলাই খেলেন জাতীয় দলের ফুটবলার

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
এবারের কোচ খেলাধুলা ফুটবল ফেবারিট বললো বিশ্বকাপে যাদেরকে স্পেন
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

February 4, 2026
না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

February 4, 2026
যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

February 4, 2026
Latest News
ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

India

১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

আইসিসি

বিশ্বকাপে ম্যাচ বয়কট করা নিয়ে আইসিসির নিয়ম যা বলে

নাটক

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনকে পাকিস্তানের ‘নাটক’ বলছেন হারভাজান

পাকিস্তান ভারতের ম্যাচ

‘বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনলেই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হবে’

বাংলাদেশ

ভারতকে ২–০ গোলে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.