Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মালয়েশিয়া যেতে না পারাদের ক্ষতিপূরণ দেওয়া হবে
জাতীয়

মালয়েশিয়া যেতে না পারাদের ক্ষতিপূরণ দেওয়া হবে

By Saiful IslamJune 26, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, অনুমতি পেয়েও যেসব বাংলাদেশি মালয়েশিয়ায় যেতে পারেননি তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট ঘটনায় প্রকৃত দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

মালয়েশিয়া যেতে না পারাদের ক্ষতিপূরণ দেওয়া হবে

Advertisement

মঙ্গলবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী এ কথা বলেন। চলতি অর্থবছরের মে মাস পর্যন্ত ১১ লাখ ৪৩ হাজার ৮২৩ জন বাংলাদেশির প্রবাসে কর্মসংস্থান হয়েছে বলে জানান তিনি।

মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে শফিকুর রহমান চৌধুরী বলেন, যাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র থাকার পরও মালয়েশিয়া যেতে পারেনি তাদের তদন্ত কমিটির কাছে অভিযোগ করতে বলা হয়েছে। ইতোমধ্যে ৩ হাজারেরও বেশি অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত কমিটি অভিযোগ যাচাই-বাছাই করবে। যারা এ পরিস্থিতি তৈরির জন্য প্রকৃত দায়ী তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত কর্মীরা যাতে ক্ষতিপূরণ পায় তার ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য বলছে, গত ২১ মে পর্যন্ত প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় পাঁচ লাখ ২৩ হাজার ৮৩৪ জন কর্মীকে মালয়েশিয়া যাওয়ার অনুমোদন দেয়। ২১ মের পর আর অনুমোদন দেওয়ার কথা না থাকলেও বিএমইটির তথ্য বলছে, মন্ত্রণালয় আরও এক হাজার ১১২ জন কর্মীকে দেশটিতে যাওয়ার অনুমোদন দেয়। যাদের ৩১ মের মধ্যে যাওয়ার অনুমতি দিয়েছিল মালয়েশিয়া। কিন্তু শেষ পর্যন্ত ৩০ হাজারের বেশি বাংলাদেশি মালয়েশিয়ায় যেতে পারেনি বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
wellfail-Minister

হৃদরোগে মৃত্যু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী

June 26, 2026
স্বরাষ্ট্রমন্ত্রী

বেনজীরকে ফেরাতে কাগজপত্র পাঠানো হয়েছে, এখনও মেলেনি জবাব : স্বরাষ্ট্রমন্ত্রী

June 26, 2026
PM

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

June 26, 2026

Latest News

wellfail-Minister

হৃদরোগে মৃত্যু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

বেনজীরকে ফেরাতে কাগজপত্র পাঠানো হয়েছে, এখনও মেলেনি জবাব : স্বরাষ্ট্রমন্ত্রী

PM

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Tarak Rahman

ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষের কোনো স্থান নেই : প্রধানমন্ত্রী

Storm

১৪ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা

Mahdi Amin

বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার চীন : মাহদী আমিন

Bazar

রাজধানীর বাজারে কমছে না দাম, চাপে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত

স্বরাষ্ট্রমন্ত্রী

ম্যানেজ হয়ে হেরোইন হয়ে যায় আটা-ময়দা : স্বরাষ্ট্রমন্ত্রী

ফখরুল

প্রভাবশালী হলেও গুমের দায়ীদের আইনের মুখোমুখি করা হবে: মির্জা ফখরুল

ফাটল

শাবিপ্রবির আয়েশা সিদ্দিকা হলের সি ব্লকে ফাটল, ছাত্রীদের কক্ষ ছাড়ার নির্দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa