Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বাজার সামলাতে এক টেবিলে তিন মন্ত্রণালয়
জাতীয়

বাজার সামলাতে এক টেবিলে তিন মন্ত্রণালয়

By Tarek HasanFebruary 7, 20242 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : রোজার আগে বাজার সামলাতে ও ভোক্তাদের স্বস্তি নিশ্চিত করতে সম্মিলিতভাবে বাণিজ্য, খাদ্য ও কৃষিমন্ত্রী আন্তঃমন্ত্রণালয় সভা করেছেন। বাজার ব্যবস্থাপনা ঢেলে সাজানোর নানা প্রসঙ্গে নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।

কৃষিমন্ত্রী আন্তঃমন্ত্রণালয়

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকালে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদসহ তিন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা একযোগে বাজার ব্যবস্থাপনা ঢেলে সাজাতে চাচ্ছি। ভোক্তা থেকে উৎপাদক পর্যায়ে কারসাজি ঠেকাতে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হবে।’

বাজার ব্যবস্থাপনা সম্পর্কে আহসানুল ইসলাম বলেন, বাজার ব্যবস্থাপনা মানে বাজার নিয়ন্ত্রণ করা না। বাজার ব্যবস্থাপনা হচ্ছে যৌক্তিক মূল্যে বাজারে পণ্যের সরবরাহ ঠিক রাখা। আর খাদ্য মন্ত্রণালয়ের কাজ হলো খাদ্যের উৎপাদন, সংগ্রহ এবং মজুত ব্যবস্থাটাকে ঠিক রাখা। তারা সেই অনুযায়ী নির্দেশনা দেবে সেই অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয় আমদানি-রফতানি নিয়ন্ত্রণ করবে।

কৃষিমন্ত্রণালয় প্রসঙ্গে তিনি বলেন, বাজার ব্যবস্থাপনায় একসঙ্গে কাজ করায় কৃষি মন্ত্রণালয় নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় মাঝে মাঝে খাদ্য নিরাপত্তার লক্ষ্যে পণ্য আমদানি-রফতানি করে। এবার বাজার মনিটরিং করে এ সংক্রান্ত দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা হবে। এখন থেকে কৃষি, খাদ্য ও বাণিজ্য একসঙ্গে সমন্বয় করে কাজ করবে। এতে ভোক্তা থেকে উৎপাদক পর্যায়ে সবাই স্বস্তিতে থাকবে।

আর কৃষিমন্ত্রী বলেন, কৃষি পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ বিষয়ে কাজ করছে মন্ত্রণালয়। অসৎ ব্যবসায়ীদের কারণে কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করা হবে। বস্তার গায়ে মিলগেট চালের মূল্য লেখা থাকলে জনসচেতনতা বৃদ্ধি পাবে।

এদিকে চালের দাম নিয়ে খাদ্যমন্ত্রী বলেন, অবৈধ মজুত বিরোধী অভিযানের ফলে মিলগেট থেকে খুচরা সব পর্যায়ে চালের দাম কমেছে। খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত,স্থানান্তর,পরিবহন,সরবরাহ, বিতরণ ও বিপনন(ক্ষতিকর আইন প্রতিরোধ ) আইন ২০২৩ এর বিধি প্রনয়নের কাজ চলছে। খুব শিগগিরই বাস্তবায়ন হবে। এই আইন হলে ছাটাই করে চালের পুষ্টিকর অংশ বাদ দেয়া বন্ধ হবে। পাশাপাশি বস্তার গায়ে মিলগেটের দাম,ধানের জাত এবং উৎপাদন তারিখ উল্লেখ করতে হবে।

আইন প্রসঙ্গে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, কৃষি বিপনন আইন-২০১৮ এর আন্ডারে কৃষি বিপননের বিধিমালা ২০২১ অনুযায়ী সকল কৃষি উৎপাদিত পণ্যের এলাকাভিত্তিক যৌক্তিক মূল্য নির্ধারণ করে কৃষি বিভাগ থেকে তথ্য দেয়া হবে। এতে করে দামের ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয় সম্যক ধারণা পাবে এবং কারসাজি থামাতে পারবে।

‘আট বিভাগে বিকেএসপি, প্রতি উপজেলায় মিনি স্টেডিয়াম হবে’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাদ্য সচিব মো. ইসমাইল হোসেন, কৃষি সচিব ওয়াহিদা আক্তার, খাদ্য অধিদফতরের মহাপরিচালক মো. সাখাওয়াত হোসেন প্রমুখ।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় এক টেবিলে তিন বাজার মন্ত্রণালয়, সামলাতে
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
জুলাই

‘বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে’

February 5, 2026
EC

নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য ইসির সতর্কবার্তা

February 5, 2026
নাহিদ ইসলাম

নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে : নাহিদ ইসলাম

February 5, 2026
Latest News
জুলাই

‘বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে’

EC

নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য ইসির সতর্কবার্তা

নাহিদ ইসলাম

নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে : নাহিদ ইসলাম

ভোটকেন্দ্রে বিএনসিসি

ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনের সিদ্ধান্ত বাতিল

রাতে ঠান্ডার আমেজ বাড়তে পারে

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রাতে ঠান্ডার আমেজ বাড়তে পারে

ডা. জুবাইদা রহমান

এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান

নির্বাহী প্রকৌশলী

দুর্নীতির দায়ে গণপূর্ত নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান বরখাস্ত

গ্যাসের স্বল্পচাপ

২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

স্বরাষ্ট্র উপদেষ্টা

মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে শান্তিপূর্ণ : স্বরাষ্ট্র উপদেষ্টা

EC Logo

পোস্টাল ভোট গড়তে পারে জয়-পরাজয়ের ব্যবধান

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.