আবির হোসেন সজল : অনলাইন জুয়া ও সিম চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত ৬টি মোবাইল ফোন ও ১২টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকার রাজ্জাক মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা হলেন— মো. আরিফুল ইসলাম (৩৪), মো. সাকিবুল ইসলাম (৩২) ও মো. শরিফ (২৫)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন ও ১২টি সিম কার্ড জব্দ করা হয়। জব্দ করা মোবাইল ফোনগুলোতে অনলাইন জুয়ার বিভিন্ন অ্যাপ ইনস্টল করা ছিল বলে জানা গেছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
লালমনিরহাট ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সাদ আহমেদ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় সাইবার সিকিউরিটি আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অনলাইন জুয়া ও সিম চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


